স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
এলো যে আবার বর্ষাকাল,
আকাশে মেঘের দল।
অলিতে গলিতে ছোটরা করে ,
বৃষ্টি নিয়ে খেলা।
প্রকৃতি হয় সতেজ,
ধুয়ে যায় সব ধূলা।
বর্ষার এই রূপে মুগ্ধ হই,
যায় না যে তা ভোলা।
অনু কবিতা-২
নীল আকাশে সাদা মেঘ ভাসে,
সূর্য হাসে সোনালি রঙের পাশে।
প্রকৃতিও হাসে, যেন আপন রঙের মেলা,
এ যে সত্যি এক অপরূপ খেলা।
অনু কবিতা-৩
এক ঝাঁক পাখি উড়ে আকাশের বুকে,
ডানা মেলে চলে যায়, নীল আকাশ জুড়ে।
সকালের রোদে ঝিলমিল তারা,
মনে হয় যেন স্বপ্নের ধারা।
অনু কবিতা-৪
ক্লান্তির এক মুক্ত আবাহ তুমি,
তুমি ভালোবাসার এক গল্প,
তোমায় পেয়ে জীবনে আমার,
কষ্টগুলো বিদায় নিল, করে অল্প অল্প।
অনু কবিতা-৫
ক্লান্ত দিনের শেষে তুমি,
যেন শান্তির এক ছোঁয়া,
তোমায় কাছে পেলেই আমার,
সব হয়ে যায় পাওয়া।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
.png)
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| পোস্টের ধরণ | অনু কবিতা |



আপনার কবিতার লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি।
আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যে গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই অনু কবিতা গুলোর সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম অনু কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই অনু কবিতা গুলো লেখার টপিক ছিল অসম্ভব দারুন। আশা করছি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে এরকম ভাবে শেয়ার করে যাবেন।
অনু কবিতাগুলো আমার বেশ ভালো লাগে। অল্প সময়ের মধ্যে ছোট ছোট লাইনের কবিতা গুলো পড়া হয়ে যায়। অল্প কয়েকটা লাইনে খুব সুন্দর একটা অর্থ ফুটিয়ে তোলা যায়। আপনার আজকের প্রত্যেকটা কবিতা খুবই চমৎকার ছিল। বেশ সুন্দরভাবে ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।
আপনি ভিন্ন ভিন্ন আবেগের অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। সবকটি কবিতাই পড়তে অনেক বেশি ভালো লাগছিল। ভালোবাসার আবেগের পরিপূর্ণ কবিতাগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আসলে ভালোবাসার মানুষকে কাছে পেলে আর কিছুই লাগে না। তখন পৃথিবীটা একেবারে রঙিন মনে হয়। যাইহোক আপনার অণু কবিতা গুলো পড়তে বরাবরই খুব ভালো লাগে। বেশ ভালো লাগলো অণু কবিতা গুলো পড়ে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/Nevlu123/status/1916198560686871025
1 | https://x.com/Nevlu123/status/1916200775996608710
2 | https://x.com/Nevlu123/status/1916200919223701883
3 | https://x.com/Nevlu123/status/1916201412649689381
4 | https://x.com/Nevlu123/status/1916201572834677247
ভাইয়া আপনি ভিন্ন আঙ্গিকে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। তবে অনু কবিতার মাঝে নিজের সুন্দর মনের ছোট ছোট অনুভূতি প্রকাশ করা যায়। আর আপনার অনু কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। খুব সুন্দর করে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে চমৎকার অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।