মজাদার ছোট মাছের চচ্চড়ি রেসিপি
হ্যালো বন্ধুরা
১.ছোট মাছ
২. কাঁচা মরিচ
৩.লবণ স্বাদমতো
৪. তেল পরিমাণ মতো
৫. ধনেপাতা কুচি
৬. হলুদ গুঁড়া পরিমাণ মতো
৭. পেঁয়াজ কুচি পরিমাণ মতো
প্রথমে আমি রান্না করার জন্য ছোট মাছগুলো ভালো ভাবে পরিষ্কার করে নেই। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নেই।
পরিষ্কার একটি কড়াই চুলার মধ্যে বসিয়ে দেই। এরপর পরিমাণ মতো তেল দিয়ে নেই। তেল দেওয়ার পর কেটে রাখা কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে নেই।
কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে নেই। এরপর হাত দিয়ে ভালো ভাবে মেখে নেই।
এরপর কড়াই এর মধ্যে পুঁটি মাছ গুলো দিয়ে নেই। আবারো হাতের সাহায্যে ভালো ভাবে মেখে নেই।
ছোট মাছগুলো হাত দিয়ে মেখে নেওয়ার পর কেটে রাখা ধনে পাতা কুচি গুলো দিয়ে নেই। এরপর পরিমাণ মতো পানি দিয়ে নেই।
কিছুক্ষণ চুলার মধ্যে বসিয়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেই। এরপর আস্তে আস্তে একটু মাছ গুলো ভাজা ভাজ করে নেই। এরপর ভালো ভাবে হয়ে এলে প্লেটের মধ্যে নামিয়ে নেই।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | OPPO F11 |
| পোস্ট তৈরি | @bobitabobi |
| লোকেশন | বাংলাদেশ |




















ছোট মাছ আমাদের সবার জন্য বেশ উপকারী। খুবই ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। দেখে মনে হচ্ছে খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করলে অনেক ভালো লাগে খেতে। যাইহোক ধন্যবাদ আপনাকে মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য
অসাধারণ আপু আপনি অনেক সময় নিয়ে যত্নের সাথে ধৈর্য্য সহকারে ছোট মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার মত আমারও ছোট মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা আসলেই অনেক সুস্বাদু হয়েছিল।যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
ছোট মাছের চচ্চড়ি আমার খুব পছন্দের। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আপনি মজাদার ছোট মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য
ছোট মাছের চচ্চড়ি রেসিপি দারুন হয়েছে। দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। খুবই লোভনীয় লাগছে দেখতে। এই ছোট মাছগুলো খেতে সবাই কমবেশি পছন্দ করে। অসাধারণ হয়েছে আপনার রেসিপি।
দাওয়াত রইল আপু চলে আসুন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
ছোট মাছের সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ছোট মাছের রেসিপি খেতে আমিও খুবই পছন্দ করি। আপনার রেসিপি পরিবেশনটি দারুন হয়েছে।
আমারও অনেক পছন্দের ভাইয়া ছোট মাছের রেসিপি। ধন্যবাদ আপনাকে
মজাদার ছোট মাছের চচ্চড়ি রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। এত সুস্বাদু রেসিপি তৈরি করেছে,রেসিপি পরিবেশনটা দারুন হয়েছে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
আপু আপনি অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।এইরকম ছোট মাছের চচ্চড়ি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে রান্না টি দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
মাছের চচ্চড়ি রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়। ছোট মাছের চচ্চড়ি রেসিপিতো অসাধারণ। খেতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চচ্চড়ি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ছোট মাছের চচ্চড়ি মানেই মজাদার। দারুণ লাগে খেতে ছোট মাছের চচ্চড়ি।আপনি খুব সুন্দর করে গুছিয়ে ছোট মাছের চচ্চড়ি করেছেন এবং চচ্চড়ি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করেছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।