বিকেলের নাস্তায় পাস্তা রান্না করার রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ০২ ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ খ্রিঃ



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার সকল ধরনের ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি আজকে আপনাদের সাথে রেসিপি পোস্ট শেয়ার করবো।আমি মাঝে মাঝে আপনাদের সাথে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি। বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে আমার কাছে ভালো লাগে। বাড়ি গিয়ে কিছুদিন আগে পাস্তা রান্না করেছিলাম। পাস্তা রান্না করা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে আমার পাস্তা রান্নার রেসিপিটি দেখে আসা যাক।



কভার ফটো


1000020939.jpg



IMG_20230322_121904_474.jpg

ক্রমিকউপকরণপরিমাণ
পাস্তাপরিমাণ মতো
কাঁচা মরিচপাঁচটি
ঝালের গুড়াদুই টেবিল চামচ
হলুদএক টেবিল চামচ
লবণদুই টেবিল চামচ
ম্যাজিক মসলাএক প্যাকেট
তেলপরিমাণ মতো
ডিমদুইটি
চিনিএক টেবিল চামচ
১০আলুদুইটা


উপকরণ প্রস্তুত প্রণালী :



প্রথমে পাস্তা সামান্য লবণ এবং তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ, মরিচ এবং আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো মসলা একটি বাটিতে পরিমাপ করে নিয়েছে। মসলার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি।

1000020911.jpg



রান্নার পদ্ধতি


ধাপ-১


1000020912.jpg

প্রথম ধাপে চুলা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। কেটে রাখা আলু গুলোকে তেলে দিয়ে ভেজে নিয়েছি।



ধাপ-২


1000020913.jpg

আলু ভেজে উঠিয়ে নেওয়ার পর দুইটি ডিম ফেটিয়ে সামান্য তেলে ভেজে উঠিয়ে নিয়েছি।



ধাপ-৩


1000020914.jpg

1000020915.jpg

কড়াই সামান্য তেল দিয়ে পেঁয়াজ এবং মরিচ ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে ভেজে রাখা আলু গুলোকে দিয়ে নিয়েছি। তারপর ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি।



ধাপ-৪


1000020916.jpg

1000020917.jpg

আলু গুলো ভালো করে মেশানো হয়ে গেলে তৈরি করে রাখা মসলার পেস্ট এর মধ্যে দিয়ে নিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ জ্বাল করে জল শুকিয়ে নিয়েছি। তারপর এরমধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে নিয়েছি।



ধাপ-৫


1000020918.jpg

1000020919.jpg

ডিমের টুকরো গুলো মসলা এবং আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা পাস্তা এর মধ্যে দিয়ে নিয়েছি।



ধাপ-৬


1000020920.jpg
এভাবেই বেশ কিছুক্ষণ রান্না করতে থাকবো। নেড়েচেড়ে ভালোভাবে পাস্তার সাথে সবকিছু মিশিয়ে নিয়েছি। এভাবেই বেশ কিছুক্ষণ রান্না করতে হবে।



ধাপ-৭


1000020920.jpg

এভাবেই বেশ কিছুক্ষণ রান্না করার পর পাস্তা খাওয়ার উপযুক্ত হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি।



পরিবেশন


1000020939.jpg

তারপর একটি পাত্রে পাস্তা রান্না পরিবেশন করে নিয়েছি। এটাই ফাইনাল আউটপুট।



পোস্টের বিবরন

পোস্ট ধরন: রেসিপি
ক্যামেরাম্যান: @purnima14
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন: কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

বিকেলের নাস্তায় এরকম কিছু হলে কিন্তু বেশ জমিয়ে খাওয়া যায়। আজকে আপনি অনেক লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। যেটা দেখে আমার তো জিভে জল চলে আসলো। অনেক মজাদার ভাবে আপনি এই পাস্তার রেসিপি তৈরি করেছেন। দেখেই বুঝতে পারছি এটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল।

 last year 

হ্যাঁ আপু, বিকেলের নাস্তা জমিয়ে দেওয়ার জন্য পাস্তায় যথেষ্ট। পাস্তা আমার খুব প্রিয়। রেসিপিটি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 
1000020945.png1000020947.png1000020946.png

Daily task

 last year 

আপনি আজকে চমৎকার একটি রেসিপি পোষ্ট শেয়ার করেছেন। আপনি একদম ঠিক কথা বলেছেন আপু বিকেলের নাস্তাতে এই ধরনের পাস্তা খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে।আর যদি এর সাথে কোন কিছুর মিশ্রণ করে খাওয়া যায় তাহলে তো খেতে আরো বেশি ভালো লাগবে। সর্বোপরি ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

বিকেলের নাস্তা এরকম পাস্তা একেবারে পারফেক্ট। আমি মূলত নুডুলস এর সাথে পাস্তা রান্না করে থাকি। পাস্তা আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

সকাল বিকেলের এমন নাস্তা রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু বেশ মজা হয়েছিলো।এর মধ্যে টমেটো ব্যবহার করতে পারলে আরো মজা হতো। তবে টমেটো না থাকায় আমি ব্যবহার করতে পারিনি। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু।

 last year 

বিকেলের জন্য একেবারে পারফেক্ট নাস্তা এই পাস্তা রেসিপিটি। ডিম,চিনি এবং আলু দিয়ে তৈরি করাতে খেতে মনে হচ্ছে আরো টেস্টি হয়েছিলো। আশা করি যারা খেয়েছে তারা খুবই মজা পেয়েছে। একদম লোভোনীয়ভাবে তৈরি করেছেন পাস্তা রেসিপিটি। ধাপ গুলি খুবই গোছালোভাবে সুন্দর বর্ণনা দিয়ে উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লাগলো। তাই খুব করে চাচ্ছি আগামীতে যেনো এরকম নাস্তার রেসিপি আরো শেয়ার করেন আমাদের সাথে।

 last year 

হ্যাঁ ভাইয়া, খেতে বেশ মজাদার হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে পাস্তা খুবই পছন্দ করি। বাড়িতে তো পাস্তা তৈরি করে খাই আবার রেস্টুরেন্টে গেলে বেশিরভাগ সময় পাস্তা খেয়ে থাকি। রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বিকেলে খাওয়ার জন্য পারফেক্ট একটি নাস্তা। আমার তো খুবই ভালো লাগে পাস্তা খেতে। আর আপনি ঘরে গিয়ে পাস্তা তৈরি করেছিলেন। সেই রেসিপিটি আপনি আমাদের সাথে শেয়ার করলেন। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আমারও খুব ভালো লাগে আপু। পাস্তা আমার খুবই পছন্দ। রেসিপিটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

মাঝেমধ্যে এমন রেসিপিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। যেখানে অনেক সুন্দর ভাবে পাস্তা রেসিপি তৈরি করেছেন। আমিও মাঝেমধ্যে নুডুলসহ ভিন্ন ভিন্ন জাতীয় রেসিপি গুলো তৈরি করে থাকি। এগুলো সকাল বিকেলের বিভিন্ন সময়ের নাস্তা হিসেবে বেশ ভালো লাগে।

 last year 

আমিও নুডুলস দিয়ে মাঝে মাঝে পাস্তা তৈরি করি। তবে সেদিন বাড়ি গিয়ে শুধু পাস্তই তৈরি করেছিলাম। এরকম রেসিপি আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

পাস্তা বেশ জনপ্রিয় ও সুস্বাদু রেসিপি।সকলের পছন্দ এই পাস্তা রেসিপিটি।বাচ্চাদের বেশি পছন্দ। আপনি চমৎকার সুন্দর করে ধাপে ধাপে পাস্তা রেসিপি টি করেছেন এবং রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

হ্যাঁ দিদি, পাস্তা ভীষণ সুস্বাদু এবং জনপ্রিয় রেসিপি। রেসিপিটি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক কথা বলেছেন আপু বিকেলের নাস্তাতে এই ধরনের পাস্তা খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে। ব্যক্তিগতভাবে আমিও বিকেলের দিকে এই ধরনের পাস্তা খেয়ে থাকি। একটু টমেটো ব্যবহার করলে এগুলো খেতে আসলেই অনেক বেশি সুস্বাদু হয়ে যায়।

 last year 

আমিও পাস্তা খেতে অনেক পছন্দ করি। হ্যাঁ ভাইয়া টমেটো ব্যবহার করলে পাস্তা আরো বেশি সুস্বাদু হয়। টমেটো না থাকাই আমি এখানে টমেটো ব্যবহার করতে পারিনি। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 last year 

বিকেলের নাস্তায় পাস্তা খেতে ভালোই লাগে। পাস্তা আমার বেশ পছন্দ। আর তৈরি করাও সহজ। আমি মাঝে মাঝে নুডুলস আর পাস্তা একসাথে রান্না করি। ওইভাবেও ভীষণ সুস্বাদু হয় খেতে। আপনার রেসিপিটা দেখে ভালো লাগলো। বিকালের নাস্তায় এটা হলে একদম পারফেক্ট হয়। ধন্যবাদ আপু লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।