ফেসবুক থেকে দেখে তৈরি মোগলাই পরোটা

in আমার বাংলা ব্লগ12 hours ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

ফেসবুকে আমরা সত্য মিথ্যা কত কিছুই দেখে থাকি। আবার সেই সাথে নানা রকমের রেসিপি ও দেখতে পাই। তবে আনকমন নানান রকমের রেসিপিগুলো কিন্তু বেশ ভালোই লাগে। অনেক কিছু শেখাও যায়।কিছুদিন আগে বাটিতে তৈরি ভাইরাল একটি মোগলাই পরোটার রেসিপি দেখেছিলাম, আর সাথে সাথে ট্রাইও করে ফেললাম।আসলে আমি সেদিন রুটি বানাচ্ছিলাম তখন ছোট মেয়ে এসে বলছিল আমি কি রেসিপি বানাচ্ছি। তখন মাথায় আইডিয়াটি এসেছিল।খেতে বেশ ভালোই হয়েছিল।আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
ময়দা১ কাপ
পিঁয়াজ কুচি১ টেবিল চামচ
চিনি ফ্লেক্স১ চিমটি
লবনস্বাদমতো
ডিম১ টি

কার্যপদ্ধতিঃ

IMG_2125.jpeg

যেহেতু রুটি বানাচ্ছিলাম তাই কিছুটা ডো রেখে দিয়েছিলাম রেসিপিটি করার জন্য।বাকি ডো টুকু দিয়ে ছোট্ট দুটি রুটি বানিয়ে নিলাম।

IMG_2126.jpeg

ঠিক একই সাইজের আরো একটি রুটি বানিয়ে নিলাম।

IMG_2128.jpeg

এরপর একটি বাটিতে কিছু পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স এবং লবণ নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

IMG_2129.jpeg

IMG_2130.jpeg

এরপর একটি ডিম দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি।

IMG_2132.jpeg

এরপর ছোট্ট একটি বাটি নিয়ে তার উপরে রুটি রেখে তার ভেতরে মাখানো ডিম গুলো দিয়ে দিয়েছি।

IMG_2133.jpeg

এরপর বাকি রুটি টা তার উপরের দিয়ে চারিপাশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

IMG_2134.jpeg

IMG_2135.jpeg

এরপর একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে ডিমসহ রুটিটি ছেড়ে দিয়েছি।

IMG_2138.jpeg

এরপর দুই পাশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিয়েছি।এরপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার মজাদার মোগলাই পরোটার রেসিপি।

IMG_2139.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67962.51
ETH 1972.86
USDT 1.00
SBD 0.37