বাঙালির সরস্বতী পুজো একটা নস্টালজিয়া বস্
শীতকাল মানেই উৎসবের মাস। যেমন আছে পিঠে-পুলি তেমনই আছে পুজো-পার্বন। সবমিলিয়ে বেশ মাখামাখি ব্যাপার। সব থেকে মজার হলো বাঙালির সরস্বতী পূজা বা বাগদেবীর আরাধনা। এই একটা দিনের জন্য অপেক্ষা করা যায় গোটা বছরটা। মাহত্বই যেন আলাদা। আগের দিন থেকে শুরু হয় পুজোর প্রস্তুতি। ঠাকুর আনা, বেদী বানানো, আলপনা সাজগোজ। এই পুজোর মধ্যেও ছিল হরেকরকম ভাগ। যদি হয় বাড়ির পুজো সেক্ষেত্রে এক রকমের প্রস্তুতি, যদি হয় স্কুলের পুজো তাহলে সেই প্রস্তুতি শুরু হতো এক সপ্তাহ আগে থেকে। ক্লাস পড়াশুনা বাদ দিয়ে স্কুলের পুরো সময়টাতে চলত প্ল্যানিং। এছাড়াও আছে পাড়ার বারোয়ারি পুজো। বাঙালির পুজো মানেই খুশি, আর যদি হয় সরস্বতী পুজো তাহলে তো আর কথাই নেই। এই পুজোর মূল আকর্ষণ হলো শাড়ি এবং পাঞ্জাবী। বাঙালির আভিজাত্য পূর্ণ পোশাক হলো মেয়েদের ক্ষেত্রে শাড়ি এবং ছেলেদের পাঞ্জাবী। আর সত্যি বস্ শাড়ি এক নস্টালজিয়া। ছোট থেকে বড় সবাই মুখিয়ে থাকে এর জন্য। মেয়েদের প্রথম শাড়ি পরা শুরু হয় এই পুজো থেকেই এবং যার সূত্রপাত মায়ের শাড়ি। সে যেন এক আলাদাই মজা। সকাল সকাল স্নান সেরে হলুদ শাড়ি পাঞ্জাবী পরে অঞ্জলী দেওয়া। আর একদম ছোট বাচ্চাদের হয় হাতেখড়ি। যা দিয়ে পড়াশুনার সূত্রপাত। পুজো শেষে যাওয়া হতো স্কুল কিংবা কলেজ। বা কারুর বাড়িতেই প্রচুর লোক সমাগম। সেইসব দিনের অফুরান আনন্দই ছিল অনাবিল। আজকাল সেই বাগদেবীর আরাধনা উঠে হয়েছে হালের ভ্যালেন্টাইন'স দে। নেই কোন উচ্ছাস। সবকিছুতেই ছেলেমেয়েরা খোঁজে অবাধ্যতা। যাই হোক সেই ছেলেবেলা ফিরবে না আর কোনদিনই। তবু বারে বারে মনে গেঁথে থাকুক ফেলে আসা সব মুহূর্তরা। রঙিন সেসব দিন। হলুদ শাড়ি-পাঞ্জাবী হোক বা বাচ্চাদের হাতেখড়ি, বাঙালির সরস্বতী পুজো
নস্টালজিয়া বস্। যা বারে বারেই প্রতিফলিত হয়ে উঠবে আরাধনায়।
আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।
কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source: https://deeshaa.org/2011/02/07/basant-panchami-greetings/
এই website এ থাকলেও ওটা আমারই করা কাজ ছিলো, বহু পুরানো । যাই হোক সরিয়ে দিয়েছি।
ধন্যবাদ guide করার ও Discord লিঙ্ক দেওয়ার জন্য।