দিন বদলালেই বদলে যায় মানুষের মন!

in আমার বাংলা ব্লগ2 days ago

dreamypixel-hiker-918473_1920.jpg

From pixabay

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আজকে কিছু কথা শেয়ার করার জন্য চলে এলাম। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন মানুষের দুইটা পর্যায় প্রধানত। একটা হলো ভালো পর্যায় আরেকটা হলো খারাপ পর্যায়। আমাদের জীবনের শুরুটা বেশিরভাগ ক্ষেত্রে খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়েই হয়। সবচেয়ে বুদ্ধিমান তারাই যারা খারাপ সময়টা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায়। তবে খারাপ সময়ে কে পাশে ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ!

মনে রাখা জরুরি যে আপনার খারাপ সময়ে যারা পাশে থাকে তারাই আপনার আপনজন। ধরেন, আপনি একজন স্টুডেন্ট। আপনি অনেক পড়াশোনা করছেন একটা জব পাওয়ার জন্য। কিন্তু আপনি প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছেন। কোনোভাবেই সাফল্যের দেখা পাচ্ছেন না। আপনার বন্ধু আপনার খারাপ সময়ে পাশে এসে দাঁড়ালো। আপনাকে সাহস দিলো। আপনি আবার উঠে দাঁড়ালেন এবং ফাইনালি একটা ভালো জব পেয়ে গেলেন!

কিন্তু প্রবলেমটা হয় তখনই যখন আপনি সাকসেস হওয়ার পর আপনাকে যে বা যারা সাহায্য করেছিল তাদেরকে ভুলে গেছেন। তাদের ছোট্র সাহায্যের কথা মনে নেই! সায়েন্টিফিক্যলি প্রমাণিত যে মানুষ কষ্টের সময়গুলো খুব দ্রুত ভুলে যায়। কিন্তু আপনার কষ্টের সময় যারা সাহায্য করেছিল তাদেরকে কি ভুলা যাওয়া যায়। ভালো সময় চলে আসলেই যেন আমরা পরিবর্তন হয়ে যায়।

আপনি খেয়াল করলে দেখতে পাবেন যারা একটা সময় গরিব ছিল মানে যাদের কাছে টাকা ছিল না। তারা যখন হঠাৎ করে টাকার দেখা পায় তখন তারা সবকিছু ভুলে যায়। তারা তাদের অতীতকে ভুলে যায়। অতীতে তাদের অবস্থা কেমন ছিল সেটাও ভুলে। বর্তমানে আমরা তাই দেখতে পাচ্ছি। একটা দলের খারাপ সময় যাচ্ছিল বহু বছর ধরে। কিন্তু যখনই ভালো সময়ের দেখা পেল তখনই সব গুম খুনের কথা তারা ভুলে যাচ্ছে!

বর্তমানে জনগণ চাই জনবান্ধব নেতৃত্ব। এমন নেতৃত্ব না পেলে খুব শীঘ্রই আস্থা হারাবে। তো এমন উদাহরণ অনেক আছে চারপাশে দেখতে পাবেন। দিনশেষে আপনার খারাপ সময়ে কারা আপনার পাশে ছিল সেটা জানা জরুরি! যারা আপনার খারাপ সময়ে আপনাকে সহায়তা করেছে তাদেরকে মনে রাখুন, কৃতজ্ঞ থাকুন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.080
BTC 70675.69
ETH 2184.46
USDT 1.00
SBD 0.49