অসাবধান হলেই ক্ষতি নিশ্চিত!
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আপনার ভালো থাকাটাও কখনো কখনো সেইফ না! এই যেমন ধরেন আপনি কোথাও যাচ্ছেন। মনে আনন্দ নিয়ে। আপনি ভাবতেছেন আজকের দিনটি আপনার চমৎকার কাটবে কিন্তু তা আর হলো না। কারণ আপনার পকেটে যে মানিব্যাগ ছিল সেটাই নেই! কেন নেই পকেটে সেটার উত্তর খুজেঁ পেতে আপনার আবার বেশি বেগ পোহাতেও হলো ন।। মানে হলো গিয়ে স্টেশনে নামার সময় মানিব্যাগটা নিয়ে চলে গেছে। কিন্তু আপনি টের পাননি।
এমন ঘটনাগুলো রেলস্টেশনে প্রতিদিনকার চিত্র! এমন জায়গায় সবচেয়ে বেশি পকেটমার দেখতে পাওয়া যায়। এরা এমনভাবে থাকবে বুঝার কোনো উপায় নেই। সাধারণত পকেটমাররা যেখানে সবচেয়ে বেশি মানুষ থাকে সেখানেই সবচেয়ে বেশি তাদের দেখা যায়। তো আমাদের সাধারণ জীবন দূর্বিষহ করে দেয় পকেটমাররা। আপনার পকেটে বা ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র থাকতে পারে। বিশেষ করে ব্যাগে বা পকেটে ফোন থাকে। আর ফোনের ভিতরের সিমগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ
কিন্তু যখন পকেটমারের খপ্পরে পরে ফোন হারাতে হয় তখন সিমগুলোও হারিয়ে যায়। তুলতেও পরে সমস্যা। এমন ঘটনার সাক্ষী হলাম দুদিন আগে। আমরা কয়েকজন বন্ধু মিলে জয়দেবপুর থেকে ঢাকা যাচ্ছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল ঢাকা ইউনিভার্সিটি ঘুরে দেখার। নরমালি ট্রেন দিয়েই যাতায়াত করা হয়! তো জয়দেবপুরের পরে টঙ্গী স্টেশন সবচেয়ে বিপদজনক স্টেশন। কারণ দিনের বেলাও জানালার পাশ দিয়ে ফোন নিয়ে চলে যায়।
আমরা যখন টঙ্গী স্টেশনে আসলাম তখন ট্রেনের গতিও কমে দেয়। আস্তে আস্তে যেতে থাকে তখন। আর এ সুযোগটাই কাজে লাগায় পকেটমাররা। চলন্ত অবস্থায় জানালার পাশ দিয়ে কেউ ফোন ইউজ করলে তাদের হাত থেকে নিয়ে যায় অথবা ব্যাগ থাকলে সেটা নিয়ে চলে যায়। আমরা তিন ফ্রেন্ড কথা বলছিলাম ঠিক তখনই জানালার পাশ দিয়ে এক মহিলার ব্যাগ নিয়ে চলে যায়। ট্রেনের ভিতরের সবাই পুরো অবাক। দিনদুপুরে ব্যাগ নিয়ে চলে গেল। ট্রেন চলন্ত অবস্থা গিয়ে ধরারও ব্যবস্থা নেই।
তাছাড়া ট্রেন থেকে নেমে যে আপনি ওদেরকে ধরবেন সেটাও সেইফ না। কারণ তাদের একটা গ্রুপ থাকে। তাদের কাজই হলো ওদেরকে সেইফ এক্সিট দেয়া। আসলে এমন ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে। রেলস্টেশনে পুলিশ থাকে কিন্তু পুলিশের কোনো কার্যকরী পদক্ষেপ তেমন দেখা যায় না। আর প্রশাসনের আশা করারাও বোকামি! এজন্য নিজের সচেতন থাকা জরুরি। নিজে সচেতন থাকলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রেহাই পাওয়া সম্ভব!

🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5