সোশ্যাল মিডিয়া ও বাস্তবতা

আমরা প্রায় সবাই কমবেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। সোশ্যাল মিডিয়াতে আমরা কেউ আমাদের একটু খারাপ ছবি দেওয়ার চেষ্টা করি না বরঞ্চ যে ছবিটা একটু ভালো হয়েছে যে ছবিটা এডিট করে আরো সুন্দর করা হয়েছে সে সবকিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। এটা দেখানোর চেষ্টা করি আমরা জীবনে অনেক সুখি আছি, অনেক হ্যাপি আছি বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি। সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক রয়েছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার পিছনে যে বাস্তবতা রয়েছে। সেটা সম্পর্কে আমরা অনেকেই জানিনা। অনেকেই আমরা এটা কল্পনাও করতে পারি না, সে কোন বাস্তবতায় রয়েছে।
সোশ্যাল মিডিয়ার জীবন আর বাস্তবতা সম্পূর্ণই ভিন্নরূপ। আমরা যতটাই সোশ্যাল মিডিয়াতে দেখানোর চেষ্টা করি না কেন, ততটা কিন্তু নয় আমাদের বেস্ট ভিডিও বেস্ট কিংবা বেস্ট ছবিগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। কিন্তু আমাদের যেটা একদম রিয়েল লাইফ বাস্তবতা যে বাস্তবতার মধ্যে আমরা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছি। সেই বাস্তবতার রূপ কিন্তু আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেই না। যার কারণে প্রত্যেকটা মানুষ এই দেখা যায় অনেক সুখের সুন্দরভাবে জীবন যাপন করছি। এটাই আমরা বুঝতে পারি কিন্তু এর পিছনে আসল কষ্ট আসল বাস্তবতা এসব কিছুই অন্ধকারে ছেয়ে যায়।
তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষকে চিনতে হলে তাদের সোশ্যাল মিডিয়া নয়। বরঞ্চ তার বাস্তবতার জীবন সম্পর্কে ধারণা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজের কথাই বলি না কেন আমি যদিও সোশ্যাল মিডিয়াতে খুব বেশি একটা পোস্ট করার চেষ্টা করি না।কিন্তু তারপরও মাঝেমধ্যে ছয় মাস এক বছর পরে নিজের ছবি পরিবর্তন করি। কিন্তু সেটাও দেওয়ার চেষ্টা করি একটু ভালো ছবি যাতে করে নিজেদের একটা লেভেল বজায় রাখে। এই কাজটা আমিও করি এবং সবাই করে। যদিও আমি সোশ্যাল মিডিয়া খুব একটা বেশি ব্যবহার করি না। আমার দৃষ্টিকোণ থেকে আমি এটা বললাম।
আমাদের জীবনে ভালো সময় আসে খারাপ সময় আসে উত্থান পতন হয়। কেউ আবার সফলতার চূড়ায় পৌঁছে যায় কেউ আবার ব্যর্থতার মধ্যেই পড়ে থাকে। এসব কিছুর মাঝেই কিন্তু আমাদের জীবন নির্ভহ করতে হয়। জীবনের কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয় এবং সব সময় আমরা চেষ্টা করি যেন আমরা জীবনটা আরেকটু উন্নত করা যায় আরেকটু স্বাচ্ছন্দে যেন আমরা বসবাস করতে পারি। এই আশায় আমরা আরো জোরালো ভাবে কাজ করা শুরু করি। এই কাজ করতে করতে দেখা যায় একদিন মৃত্যু এসে বলবে তোমার সময় শেষ চলো এখন আমার সাথে। ধন্যবাদ সকলকে।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: সোশ্যাল মিডিয়া ও বাস্তবতা
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...



Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin