কলকাতায় এক ভিন্টেজ ঘড়ির খোঁজে
নমস্কার বন্ধুরা,
মার্চে আর্থিক বছরের হাড়ভাঙা খাটুনি আর চাপ কাটিয়ে এপ্রিলের প্রথম দিনটা ঘেমে ঘেমে কলকাতা হেঁটে বেড়ালাম। কাজের সাথে জড়িত খুব কাছের এক বন্ধু রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে। আসলে ফ্রিল্যান্সিং ছেড়ে সে এখন কর্পোরেট দুনিয়ায় ঢুকতে চলেছে। সম্প্রতি PwC-তে চাকরি পেয়ে কাজের সূত্রে রাজ্যত্যাগ আরকি। জানিনা আবার কবে দেখা হবে, বিদায়বেলায় তাকে বিশেষ কিছু দিতেই হতো। কদিন ভাবনা চিন্তা করে হাতঘড়ি দেওয়াই ঠিক মনে হলো। ভাবছিলাম ভিন্টেজ কালেকশন এর ঘড়ি দিলে অন্তত মনে রাখবে, তাছাড়া সেগুলোর প্রতি সবারই একটা আলাদা টান থাকে। সেই কারণে গত দু-তিন দিন ধরে ইন্টারনেটের অলিগলি খুঁজে একটা ঘড়ি পছন্দ করলাম, Casio A158। রুপালি রঙের ক্লাসিক লুকটা দুর্দান্ত লাগলো।
মার্চের কাজের চাপটা মিটতেই এপ্রিলের পহেলা তারিখে কোমর বেঁধে নামলাম ঘড়ির সন্ধানে। ভাবলাম অনলাইন নয়, সশরীরে দোকানে গিয়ে দেখে কিনব। সকালে উঠে সোজা চলে গেলাম Casio এর অফিসিয়াল স্টোরে। কিন্তু কপাল খারাপ, সেখানে গিয়ে জানলাম ওই মডেলটা স্টকে নেই। দুপুরটা কাজ কর্ম করে ফের সন্ধ্যাবেলায় বেরোলাম, এবার গন্তব্য হেলিওস, ঘড়ির বড় ফ্র্যাঞ্চাইজি। মনে আশা ছিল যে সেখানে হয়তো নিরাশ হতে হবে না। কিন্তু সেখানে পৌঁছেও হতাশা, তারা নাকি Casio Vintage এর কোনো স্টকই পাচ্ছেন না।
গরমে ইতিউতি ঘুরে ক্লান্ত হয়ে, প্রযুক্তির দ্বারস্থ হলাম। বাসে ফিরতে ফিরতে দ্রুত অনলাইন প্ল্যাটফর্মগুলো চেক করলাম। হাতে সময় একদম নেই, আগামীকালই শেষ দেখা হবে। সৌভাগ্যবশত, আমাজন প্রাইম থাকার দরুন আজ রাতের মধ্যে অর্ডার করলে আগামীকাল সকালেই ডেলিভারি পাবো। এক মুহূর্তও সময় নষ্ট না করে অর্ডার করে দিলাম। হাতে দেখে কেনবার ইচ্ছেটা মিটলো না ঠিকই তবে কাল সঠিক সময়ে জিনিসটি পৌঁছালে তবেই স্বস্তি।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




