তিন মাস পরে বাড়ি চললাম
নমস্কার বন্ধুরা,
বিগত কটা দিন জীবনের ওপর দিয়ে চলে গেলো। পিসের মায়ের জন্য হাসপাতালে দৌড়াদৌড়ি, শেষকৃত্য সম্পন্ন করা, আর তার মাঝে স্বস্তি দিশা মহানগরে বাবার চোখের অপারেশন। অপারেশনের পর নির্ধারিত দিনগুলো পেরিয়ে বাবার পোস্ট অপারেটিভ চেক আপটাও নির্বিঘ্নে হয়ে গেলো। বাবার ফেরার পালা, আমিও টানা তিনমাসের বেশি সময় নিজের ভিটেয় পা রাখিনি। কলকাতার ব্যস্ততায় আটকে পড়েছিলাম। বাবার চেক আপ মিটতেই ঠিক করলাম এবার বাবার সাথে বাড়ি যাবো। বাবা আর মায়ের ট্রেনের টিকিটটা সিনিয়র সিটিজেন হওয়ায় পেয়ে গেলাম। নিজের টিকিটটা তৎকালে কাটতে হবে। কিন্তু ব্যস্ততা তো পরিকল্পনা মেনে চলে না!
যেদিন সকালে তৎকাল কাটবো, সেদিনই ছিল পিসেমশাইয়ের মায়ের শ্রাদ্ধানুষ্ঠান। এত চাপ ছিল যে তৎকাল টিকিট কাটার কথা মন থেকে বেমালুম উবে গেলো! সন্ধ্যার পর যখন সব কাজ শান্ত, হঠাৎ মনে পড়ল টিকিট তো কাটা হয়নি! কোনো উপায় না দেখে ভাগ্যের ওপর ভরসা করে রাতে ওয়েটিং লিস্টেই একটা টিকিট কেটে ফেললাম। মনে মনে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, বসে যেন যেতে নাহয়।
পরের দিন যেন রূপকথা। ট্রেনের চার্ট তৈরির হতেই মেসেজ এলো সিট নিশ্চিত! অপ্রত্যাশিত সৌভাগ্য। নির্দিষ্ট সময়ে বাবা মাকে নিয়ে স্টেশনে পৌঁছে ট্রেনের বগিতে চড়ে বসলাম। আমাদের সিট এক কামরায় নাহলেও বেশি দূরেও নয়। ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়ল।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS





