হাসনাবাদের হলিডে রেস্তোরাঁ

in আমার বাংলা ব্লগ17 hours ago

নমস্কার বন্ধুরা,

বসন্ত শেষ হয়ে পুরোপুরি গরম পরে যাওয়ার আগে ঘুরে এলাম ভারত-বাংলাদেশ সীমান্তের শহর টাকি। টাকি ঘোরা নিয়ে ব্লগ করবো, তবে আগে সেদিনের খাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিই। টাকির স্পট গুলো ভালো ভাবে ঘুরে নিতে সকাল সকাল সেখানে পৌঁছে যাই। সারাদিন ধরে টাকি আর ইছামতীর পাড় ধরে সব স্পট ঘুরে দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল। স্বাভাবিকভাবেই পেটের ভেতর তখন খিদের আগুন জ্বলছে। তা ঘুরতে ঘুরতে শেষ গন্তব্য ছিল টাকি ইকো ট্যুরিজম পার্ক। তার ভেতরে একটি খাবার দোকান আছে তবে সেখানে কিছু সময় ব্যয় করে জানতে পারলাম রান্না শেষ হয়নি তখনও। অগত্যা সেখান থেকে খালি হাতে এবং খালি পেটে বেরোলাম, তবে বেরোনোর সময় মনটা ভালো খাবারের দোকান খুঁজছিল। টাকি থেকে অল্প দূরত্বে আছি তাই মুঠোফোনের উপরে ভরসা করলাম। খুঁজে পেতে হাসনাবাদের হলিডে রেস্টুরেন্ট ভেসে উঠলো। মজার বিষয়, টাকি শহরে প্রান্তে দাঁড়িয়ে হাসনাবাদের ওই রেস্তোরাঁই কাছে। আর দেরি না করে প্রায় আড়াই কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেলাম রেস্টুরেন্টের সামনে।

1000177125.jpg

1000177124.jpg

বাইরে তখন রোদ অল্প চড়েছে, তাই ভেতরে ঢুকে বাতানুকূল পরিবেশে বেশ স্বস্তি পেলাম। মেনুর পাতা উল্টাতেই চোখে পড়ল স্পেশ্যাল চিকেন বিরিয়ানি। সারাদিনের ক্লান্তি আর খিদেতে তখন মাথা কাজ করছিল না, তাই অত না ভেবেই ঝটপট অর্ডারটা দিয়ে ফেললাম। কিন্তু অর্ডার দেওয়ার পর মেনুর বাকি পাতাগুলো উল্টিয়ে বুঝলাম বড্ড ভুল করে ফেলেছি। মেনুতে সুন্দর সুন্দর বাঙালি পদের এক লম্বা তালিকা। নদীর ধারের শহর, টাটকা মাছের পদ ছেড়ে বিরিয়ানি খাওয়াটা যে একটু বোকামি, সেটা মনে মনে মেনে করে নিলাম। কিন্তু যা হওয়ার তা হয়েই গেছে।


অর্ডার দেওয়ার অল্প সময় বাদে বিরিয়ানির থালা এসে হাজির। বিরিয়ানির সাজগোজ মন্দ নয়, ওপরে অনেকটা বেরেস্তা সাজানো। ভেতরে হাত দিতেই দু পিস চিকেন, একটা সেদ্ধ ডিম, একটা আলু বেরিয়ে এলো সাথে পর্যাপ্ত পরিমাণে ভাত তো আছেই। চামচ সরিয়ে হাত দিয়ে প্রথম গ্রাস মুখে তুললাম, স্বাদ মন্দ নয় তবে আহামরি কিছুও নয়। কলকাতা ঘরানার বিরিয়ানির মতো ভাতের দানা গুলো একটু শুষ্ক। সব মিলিয়ে, তবে ৬/১০।

1000177127.jpg

1000177126.jpg

খাওয়া শেষে পেটের শান্তি হলেও মনের কোণে নদীর মাছের পদগুলোর জন্য একটু খচখচানি রয়েই গেল।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.060
BTC 67303.26
ETH 2053.55
USDT 1.00
SBD 0.51