কলকাতায় ফেরা
নমস্কার বন্ধুরা,
ফিরে চললাম কলকাতায়। গত এক সপ্তাহ কখন মামার বাড়ি, কখন আবার নিজের বাড়িতে কাটিয়ে ফিরে চলেছি। মামার বাড়িতে সবার সাথে দেখা হওয়া, আড্ডা আর নিজের বাড়িতে আরাম সব মিলিয়ে গত সাত আটটা দিন বেশ আরামে কেটে গেল। কিন্তু সব ভালো সময়েরই একটা শেষ থাকে, তাই আবার ফিরতে হচ্ছে কলকাতার ব্যস্ত জীবনে। যথারীতি রাতের ট্রেন ধরবো, যা সকালে হাওড়া স্টেশনে নামিয়ে দেবে। বাড়ি থেকে হাতে একটু সময় নিয়েই বেরিয়েছি, তাই স্টেশনে পৌঁছেছি ট্রেন ছাড়ার অনেক আগেই। যখন পৌঁছালাম স্টেশন তখন ফাঁকা, সময় বাড়ার সাথে সাথে যাত্রীদের ভিড় বাড়তে থাকলো। টিকিট কয়েক সপ্তাহ আগেই কেটে নিয়েছিলাম। তাই পছন্দের সিটও পেয়েছি, আপার বার্থ। ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, কামরায় উঠে পড়লাম। সিটে ব্যাগপত্র গুছিয়ে একটু স্বস্তি পেলাম। সামনে অনেকটা পথ।
বেশ কিছুটা সময় বসে থাকার পরে যথা সময়ে ট্রেন ছেড়ে দিল। ধীরে ধীরে স্টেশন ছেড়ে অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে চলল। আমি আমার বার্থে উঠে পড়লাম। গতকাল কালবৈশাখী ঝড় হয়েছিল, তাই আবহাওয়া বেশ আরামদায়ক। মাঝে মাঝে জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, আর ট্রেনের সেই চেনা শব্দ।
রাতের ট্রেনযাত্রার আলাদা একটা মজা আছে। চারপাশে অচেনা মানুষ গুলো সবাই প্রায় একই গন্তব্যের পথে, কলকাতা। কেউ গল্প করছে, কেউ ফোনে ব্যস্ত। টাইপ করতে করতে আমারও বেশ ঘুম পেয়ে গেলো। আসলে ট্রেনে দুলুনিতে কিছুক্ষন থাকলে ঘুম চলে আসে। কাল সকালে যখন ঘুম ভাঙবে, তখন ট্রেন হাওড়া স্টেশনের কাছাকাছি পৌঁছে যাবে। যাই, বড্ড চোখ লেগে এলো।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS








