রবীন্দ্র সরোবরে বিপত্তি ও স্তব্ধ কোলকাতা মেট্রো

in আমার বাংলা ব্লগ13 days ago

নমস্কার বন্ধুরা,

আজ কাজের সূত্রে বাইরে বেরিয়েছিলাম তবে একটু দেরি করেই। কাজ শেষ করে যখন অফিস থেকে বেরোলাম, তখন বেশ খানিকটা দেরিই হয়ে গেছে। প্রায় দৌড়ে মেট্রো স্টেশনের দিকে ছুটলাম। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ব্যাগ স্ক্যান করিয়ে ঢুকে পড়লাম। মাত্র দুমিনিট পরে মেট্রো আছে। কিছুক্ষণের মধ্যে মেট্রোর উজ্বল আলো চোখে পড়লো, কিন্তু প্ল্যাটফর্মে মুখ বাড়িয়েই থেমে গেলো। কানাঘুষো শুনলাম কেউ একজন প্ল্যাটফর্ম থেকে লাইনে ঝাঁপ দিয়েছে। এক লহমায় পুরো স্টেশনের পরিবেশ বদলে গেল। মেট্রো থেমে আছে। নিমেষের মধ্যে স্টেশন কর্মীদের হন্তদন্ত হয়ে দৌড়াদৌড়ি আর হইচই শুরু হয়ে গেল। পরিস্থিতি দেখে বুঝলাম আজকের জন্য এই রুট স্তব্ধ। মিনিট কয়েকের মধ্যেই ঘোষণা হয়ে গেল যে মেট্রো পরিষেবা আপাতত স্থগিত।

1000253870.jpg

অগত্যা কোনো উপায় না দেখে ভিড় ঠেলে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। বিকল্প রাস্তা হিসেবে লোকাল ট্রেন ধরা ঠিক করলাম। সেই তাগিদে রেল স্টেশনের দিকে দৌড়ালাম। কিন্তু ভাগ্য বোধহয় রুষ্ট! টিকিট কাটতে দাঁড়িয়েছি, ঠিক সেই মুহূর্তে লোকাল ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়ল। আমি টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকেছি, ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে। দৌড়েও পাবোনা বুঝে, উল্টো পথে রাসবিহারী এভিনিউয়ের দিকে পা বাড়ালাম। ততক্ষণে মেট্রোর আটকে পড়া যাত্রীরা রাস্তায়, রাসবিহারী এভিনিউয়ের মোড়টা তখন মানুষে গিজগিজ করছে। বাসের স্ট্যান্ডে গিয়ে পৌঁছাতেই দেখি সেখানে এক বিশাল লাইনের সমুদ্র! কোনো খালি বাসের দেখা নেই, আর যে বাসই আসছে তা আগে থেকেই বাদুড়ঝোলা। মিনিট পনেরো দাঁড়িয়ে একটা সরকারি বাস পেলাম। বাসের ভেতরে তিল ধারণের জায়গা নেই, কোনোমতে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে পড়লাম। বাস তারপর শুরু করলো কচ্ছপের যাত্রা, অল্প কিছুটা এগোচ্ছে মিনিট তিন চারেকের জন্য দাঁড়িয়ে পড়ছে।

1000253867.jpg

পাঁচ কিলোমিটার পথে প্রায় ৪০ মিনিট লেগে গেলো। ভাগ্যক্রমে অবশেষে বসার জায়গা পেলাম। সত্যি বলতে, ওই মুহূর্তে বসার জায়গাটা পাওয়াটা ছিলো এক পরম সৌভাগ্যের ! কারণ সেখান থেমে আমার গন্তব্যের ১৫ কিলোমিটার বাকি পথ পাড়ি দিতে সময় লাগলো পুরো এক ঘণ্টা পনেরো মিনিট। অবশেষে নিজের ঘরে এসে যখন পৌঁছালাম, তখন ঘড়িতে রাত ১০:৩০ টা বাজে! এক দুর্বিষহ অভিজ্ঞতা হলো আমার।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png