জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক ভিটে

in আমার বাংলা ব্লগ5 days ago

নমস্কার বন্ধুরা,

টাকীর ঐতিহাসিক জোড়া শিব মন্দির দর্শন সেরে আমার পরের গন্তব্য হলো ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক ভিটে। টাকীর প্রতি অলিগলি আদপে ইতিহাসের এক একটি পাতা। সেই পাতায় এক বিশেষ নাম, রায়চৌধুরী বাড়ি। ইছামতীর পাড় ধরে পৌঁছলাম সেই বাড়ির সামনে। প্রথমে দেখে একটু চমকে গেলাম, বাড়িটি আধুনিক নতুন দালান। হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগোলাম, সেখানে একজন জানালেন বাড়ির পেছনে চলে যেতে। আসল ইতিহাসের সন্ধান আসলে নতুন কাঠামোর পেছন দিকে। নতুনের আড়ালে দাঁড়িয়ে রায়চৌধুরী পরিবারের আদি ও পুরাতন ভিটেটি। সময়ের নিয়মে এবং সঠিক দেখভালের অভাবে বাড়িটি আজ জরাজীর্ণ। নোনা ধরা দেওয়াল ইটের মাঝে বিশাল বিশাল ফাটল। এক সময় যে উঠোন মানুষের আনাগোনায় মুখরিত, আজ সেখানে নিস্তব্ধতা। সময়।

1000209745.jpg

1000209744.jpg

পুরাতন বাড়ির ঠিক সাথেই লাগোয়া পারিবারিক দুর্গা দালানটি। মূল বসতবাড়িটি ভগ্নপ্রায় হলেও, দুর্গা দালান একেবারে ভিন্ন। বুঝলাম রায়চৌধুরী পরিবারের উত্তরসূরীরা আজও তাঁদের শিকড়কে ভুলে যাননি। শুনলাম প্রতি বছর এখানে মহাসমারোহে দেবী দুর্গার আরাধনা হয়। আর সেই কারণেই দুর্গা দালানটি অত্যন্ত পরিপাটি এবং যত্নে আছে। দালানের থাম আর খিলানগুলোর দিকে তাকালে আজও সেই প্রাচীন আভিজাত্যের আঁচ পাওয়া যায়।

1000209743.jpg

1000209746.jpg

ইতিহাসের পাতায় হারিয়ে গেলাম। ভারতের ইতিহাসে জ্বলজ্বল করছে শঙ্কর রায়চৌধুরীর নাম। ভারত তথা বাঙালির জাতির কাছে এই পরিবারটি চিরকৃতজ্ঞ।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png