আমার অন্তিম অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন!

in আমার বাংলা ব্লগ6 days ago

নমস্কার বন্ধুরা,

বাবার শেষ ডোজ নেওয়ার পর দিনই ছিল আমার অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিনের শেষ ডোজ নেওয়ার পালা। আগের দিন বাবার সাথে সকাল সকাল পৌঁছে অল্প সময় বসে থাকার যে অভিজ্ঞতা হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে অহেতুক তাড়াহুড়ো না করে ঘড়ি মেপে সময়মতোই বেলেঘাটা আইডির উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে ঢুকে আর এদিক ওদিক কোনো সময় নষ্ট করতে হয়নি। অনলাইন টিকিট বা অন্যান্য নিয়ম নখদর্পণে, তাই সটান চলে গেলাম ভ্যাকসিনের ঘরের সামনে। গিয়ে দেখলাম সময়ের হিসেবটা আজ একদম মিলে গেছে। ঘরের বাইরে খুব একটা ভিড় নেই, মাত্র চারজন লাইনে দাঁড়িয়ে। আমিও তাঁদের পেছনে দাঁড়ালাম। সচরাচর সরকারি হাসপাতালে দীর্ঘ লাইনের বিভীষিকা দেখতে পেলেও, বেলেঘাটা আইডির পরিবেশ অনেকটাই আলাদা। ঘড়ির কাঁটা দশ মিনিট ঘোরার আগেই আমার ডাক পড়ে গেল।

1000283326.jpg

ভেতরে ঢুকে চেয়ারে বসে ভ্যাকসিনের ডোসেজের কাগজটা এগিয়ে দিলাম। মাত্র দুমিনিটের কাজ, দু হাতে সূঁচের মৃদু খোঁচা। ব্যাস। আমার ভ্যাকসিনের ডোজ শেষ। সেসব শেষ করে সিনিয়র নার্স কিছুটা রসিকতা করলেন। ভ্যাকসিনের কাগজ গুলো যেন বাইরে বেরিয়ে ফেলে দিই সেটা নিয়ে কিছুটা মজা করলেন। আমি হেসে বললাম, হাসপাতালের বাইরের গারবেজ বক্সে ফেলে যাবো। আমার পরের জন ঘরে এলে আমিও বেরিয়ে গেলাম।

1000283327.jpg

1000283328.jpg

প্রেসক্রিপশনগুলো ব্যাগে ভরে দ্রুত বাইরে বেরিয়ে এলাম। বেড়ালের আঁচড়ের পর থেকে মনের কোণে যে একটা চাপা ভয় জমে ছিল, শেষ ডোজটা সম্পূর্ণ হওয়ায় তাতে অবশেষে পরিসমাপ্তি ঘটল। বাইরে এসে এক কাপ চা খেলাম। কি যেন শান্তি লিখে বোঝাতে পারবো না। হুশ তাড়াতাড়ি ফিরিয়ে আনলো, কাজের দায়বদ্ধতা। হাসপাতাল চত্বর ছেড়ে সোজা এগিয়ে গেলাম পরবর্তী গন্তব্যের দিকে। আরও একটা কর্মব্যস্ত দিন শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png