গড়চুমুক শিশু উদ্যান
নমস্কার বন্ধুরা,
গড়চুমুক পর্যটন কেন্দ্রের গোলাপ বাগানটির পাশেই আছে শিশু উদ্যান। যেখানে ছিলাম সেখানে বাইরের কোলাহল নেই বললেই চলে। নামটা শিশু উদ্যান, গেট পেরিয়ে ভেতরে পা রাখতেই আমার নজরে এল এক চোখ সওয়া দৃশ্য। পুরো উদ্যানটা যেন দুই সমান্তরালে ভাগ হয়ে গেছে। একদিকে শিশুদের জন্য দোলনা, স্লিপার বা রাইডগুলো থাকলেও, সেখানে শিশুদের ভিড়ের থেকে কপোত-কপোতীর ভিড়টাই বেশি চোখে পড়ছিল। কোনো উদ্যানে এই দৃশ্যটা বড্ড চেনা হয়ে গেছে। তবে আমার মন টানল উদ্যানের ঠিক অন্য পাশে থাকা আরেকটি দিকের প্রতি। সেদিকে একটা পুকুর আর ছোট ছোট সুন্দর গাছের সারি দিয়ে বসার জায়গা। প্রেমিক প্রেমিকাদের চেনা ভিড় সেদিকে নেই।
পার্কটা পুরোটা ঘুরতে ঘুরতে হঠাৎ নজরে এলো এক মন ভালো করা দৃশ্য। পুকুরের ঠিক পাশেই মনের সুখে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটি ধবধবে সাদা রাজহাঁস। তাদের সেই দুলিয়ে দুলিয়ে রাজকীয় চাল দারুন লাগছিল দেখতে। ভাবলাম বসি, কিন্তু ঘুরে বেড়ানোতে বেশি শান্তি। তাই কৌতূহল বশত পুকুর পাড় ধরে হাঁটতে হাঁটতে যখন উদ্যানের একদম শেষ সীমানার দিকে পৌঁছলাম, দেখি পার্কের সীমানা প্রাচীরের একাংশ ভেঙে মাটিতে পড়ে আছে। ভাঙা দেওয়ালের ধ্বংসস্তূপ দেখে আমি আরও কিছুটা সামনের দিকে এগিয়ে গেলাম। আর দেওয়ালের সেই ভাঙা অংশ দিয়ে চোখের সামনে উঠে এলো এক বিশাল ক্যানভাস!
দেওয়ালের ঠিক ওপারেই দামোদর নদ। ভাগীরথীর সাথে মিলনস্থলের ঠিক আগের দামোদরের রূপ। বিগত বর্ষাতে ভেঙেছে। ভাঙার ফল যদিও বেশ ভালোই হয়েছে, উদ্যান এবং দামোদর দুটোরই দেখা মিলছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS








Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟