টাকী জোড়া শিব মন্দির
নমস্কার বন্ধুরা,
ইছামতী ভিউ পয়েন্টের বিস্তৃত জলরাশিকে বিদায় জানিয়ে বাইক ছুটল টাকীর অন্য প্রান্তে। গন্তব্য টাকী জোড়া শিব মন্দির। টাকীর প্রখ্যাত মুখার্জি পরিবারের হাত ধরে মন্দিরের প্রতিষ্ঠা। বাঙ্গালার মন্দির এবং ইতিহাস দুটোই পছন্দ তাই এই প্রাচীন মন্দিরটি দেখতে পৌঁছে গেলাম। মন্দির প্রাঙ্গণে পৌঁছাতেই দেখলাম পাড় বাঁধানো বিশাল পুকুর, আর তার ঠিক পাশেই একচালা স্থাপত্য রীতিতে নির্মিত পাশাপাশি দুটি মন্দির। দেবাদিদেব মহাদেবের দুই ভিন্ন রূপকে কেন্দ্র করেই এই জোড়া মন্দিরের অবস্থান। একটি মন্দিরে মহাদেব পূজিত হন তাঁর সংহারক রুদ্র রূপে, আর পাশের মন্দিরে তিনি অধিষ্ঠিত শান্ত ভৈরব রূপে।
যদিও এটি ৩০০ বছরের প্রাচীন, তবে পাড়ার সঠিক রক্ষণাবেক্ষণ আর দেখভালের কারণে মন্দির দুটি আজও গরিমা বজায় রেখেছে মাথা। মন্দিরের পুরোনো কারুকার্য সবই উঠে গেছে তার পরিবর্তে বসানো হয়েছে অন্য প্রলেপ। পুকুর পাড়ের শান্ত পরিবেশ উপভোগ করতে করতে যখন এদিক-ওদিক ঘুরছি, তখন দেখা হলো এক বয়স্ক জেঠুর সাথে। কথায় কথায় মন্দির নিয়ে তিনি বেশ কিছু অজানা ঐতিহাসিক তথ্য দিলেন। কিন্তু আসল চমকটা পেলাম তাঁর পরিচয়ে। পরিচয় জানতে গিয়ে অবাক হয়ে শুনলাম, তিনি প্রখ্যাত মুখার্জি জমিদার পরিবারের বংশজ। মনে হলো যেন মেঘ না চাইতেই জল! এমন ঐতিহাসিক এক পরিবারের উত্তরসূরির সাথে এভাবে দেখা হয়ে যাবে, তা কল্পনাও করতে পারিনি।
জেঠুর সাথে গল্পে গল্পে তিনিই আমন্ত্রণ জানালেন তাঁদের বসতবাড়ির দুর্গা দালানটি দেখার জন্য। এক সময় নাকি এই দালানেই মহাসমারোহে জমিদার বাড়ির আদি দুর্গোৎসব সম্পন্ন হতো। দালানটি সময়ের নিয়মে আজ প্রায় ভগ্নপ্রায়। আগাছা আর ইটের খাঁজে ইতিহাসের দীর্ঘশ্বাস স্পষ্ট।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







