টাকী গোলপাতা বন: পর্ব ১

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার বন্ধুরা,

টাকী সফরে আমার শেষ গন্তব্য ছিল প্রকৃতির এক আশ্রয়, টাকী গোলপাতা ফরেস্ট। স্থানীয় মানুষের কাছে যেটা ছোট সুন্দরবন নামেই পরিচিত। ইছামতী নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই ছোট্ট সংরক্ষিত বনটিকে মূলত সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের একটি অতি সংক্ষিপ্ত সংস্করণ বলা চলে। সুন্দরবনের আঁকা বাঁকা খাঁড়িতে না গিয়েও ম্যানগ্রোভের পরিবেশ ও শ্বাসমূলের দেখতে হলে এখানে আসতেই হবে। ভারত ও বাংলাদেশে আন্তর্জাতিক সীমানার একদম কাছাকাছি হওয়ায় এখানকার নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়া ছিল। কাউন্টার থেকে টিকিট কাটার পর সীমান্তরক্ষী বাহিনীর কাছে পরিচয়পত্র দেখিয়ে তবেই ভেতরে ঢোকার অনুমতি পেলাম।

1000211662.jpg

নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ভেতরে ঢুকতেই বুঝলাম বনের আসল প্রবেশদ্বারটি কিছুটা দূরে। সেই কারণে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য সার বেঁধে দাঁড়িয়ে আছে স্থানীয় টোটো আর ভ্যান। কৌতূহলবশত একখানা ভ্যানেই চেপে বসলাম। হুস হুস করে ভ্যান এগিয়ে চলতে লাগল পাকা কাঁচা রাস্তা ধরে। এই সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে দুটি ছোট ছোট গ্রামও দেখতে পেলাম। ভ্যান প্রায় ৮০০ থেকে ৯০০ মিটার পথ অতিক্রম করে ভ্যানওয়ালা এক জায়গায় নামিয়ে দিল, যেখান থেকে বনের আসল পথ শুরু।

1000211661.jpg

1000211656.jpg

সেখানে আবারও টিকিট পরীক্ষা করিয়ে এক পাকা সরু ব্রিজের উপর দিয়ে বনের দিকে এগিয়ে গেলাম। ইছামতী নদীতে যখন জোয়ার আসে, তখন পুরো গোলপাতার জঙ্গলটিকে ভাসিয়ে দেয়। জোয়ারের সময় মাটিতে পা রাখার কোনো উপায় থাকে না বলেই পর্যটকদের সুরক্ষার জন্য এই বিশেষ সরু ওভারহেড ব্রিজ তৈরি করা, যা বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে। ব্রিজের ওপর দিয়ে যতই এগোচ্ছিলাম, ততই ম্যানগ্রোভ অরণ্যের গভীরে হারিয়ে যাচ্ছিলাম। দুপাশ থেকে গোলপাতা আর সুন্দরী গাছের সবুজ ডালপালা ব্রিজের উপর পড়ে এক প্রাকৃতিক সুড়ঙ্গ এর ন্যায় তৈরী করেছে।

1000211660.jpg

1000211659.jpg

1000211658.jpg

ব্রিজের ওপর থেকে নিচের দিকে তাকালে চোখে পড়ছিল কাদা মাটির বুক চিরে জেগে থাকা অজস্র শ্বাসমূল।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png