বন্ধুর দাদার বিয়ের প্রস্তুতি আর স্মৃতির টান

in আমার বাংলা ব্লগ6 days ago (edited)

নমস্কার বন্ধুরা,

সোমবার বিকেলটা কাটল একেবারে অন্যরকমভাবে। কাঁচের এক বন্ধুর সাথে বেরিয়েছিলাম, সামনে তার দাদার বিয়ে, তাই এখন থেকেই অনুষ্ঠান বাড়ি ভাড়া করার জন্য কয়েকটা জায়গা দেখে নেওয়া দরকার। দুপুরবেলায় দুজনে বেরিয়ে পড়লাম। সদর শহরের একের পর এক অনুষ্ঠান বাড়ি ঘুরে দেখলাম, কোথাও জায়গা ভালো কিন্তু এসি নেই। যেটা পছন্দ হলো সেটার খরচ শুনে চক্ষু চড়কগাছ। দুদিনের ভাড়া নাকি ১.৫ লাখ, সাজানো এবং খাওয়া দাওয়া ভিন্ন। আগামী শীতে বিয়ে এখনই কথা বলে রাখা জরুরি, দামের বাহার শুনে তো সত্যিই অবাক হলাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যে নেমে এলো। অনুষ্ঠান বাড়ি দেখা শেষ করে খাওয়ার দিকে মন চলে গেল। হাঁটতে হাঁটতে পেটে ইঁদুর দৌড় শুরু করেছে। অনেকদিন পর কলেজের পুরনো খাবার জায়গা গুলোতে যাওয়া স্থির হলো।

1000170950.jpg

1000170949.jpg

প্রথমেই গেলাম চেনা মিষ্টির দোকানে। কলেজে পড়ার মাসে একবার হলেও এখানে আসতাম। এখানকার সিঙ্গারা আর দুধ চমচম ছিল খুবই পছন্দের। দোকানে গিয়ে সিঙ্গারা তো পেলাম, কিন্তু দুধ চমচম শেষ হয়ে গেছে। শুনে মন খারাপ হল বটে তবে খিদে একটু বেশি ছিল। তাই সিঙ্গারার সাথে ছানার জিলিপি নিয়ে মনকে সান্ত্বনা দিলাম। গরম সিঙ্গারা আর ছানার জিলিপির স্বাদে পেট এবং মন দুটোই ভালো হয়ে গেল। এত ভালো লাগছিল যে আরও একটা সিঙ্গারা আর ছানার জিলিপি নিয়ে নিলাম।

1000170947.jpg

তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম মোমোর দোকানে। গতবার এসে দোকানটা বন্ধ পেয়েছি, কিন্তু এইবার আগেই দেখে এসেছিলাম দোকান খোলার প্রস্তুতি চলছে। পুরোনো মানুষ, পুরোনো দিনের কথা নিয়ে খোশমেজাজে গল্প জমে গেল। গল্প করতে করতেই এক প্লেট চিকেন মোমো আর এক প্লেট ভেজ মোমো অর্ডার দিলাম। মোমো সামনে আসতেই দেরি করিনি, মুহূর্তেই খাওয়া শুরু করলাম। সেই পুরনো স্বাদ, যেন একটুও বদলায়নি।

1000170946.jpg

1000170945.jpg

প্রায় ৭ কিমি হাঁটলাম, সাথে খাওয়া দাওয়া আর গল্পের মধ্যে দিয়ে সময়টা দূর্দান্ত কাটলো।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 days ago 

লেখাটা একদম জীবন্ত লাগলো,বন্ধুত্ব, হাঁটা আর পুরনো স্বাদের ছোট ছোট মুহূর্তগুলো যেনো চোখের সামনে ভেসে উঠলো 😊 এমন সাধারণ দিনগুলোই আসলে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে।🤍

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 70496.12
ETH 2155.33
USDT 1.00
SBD 0.50