দুপুরে কুয়াশা মোড়া বুরুদি হ্রদ

in আমার বাংলা ব্লগ3 days ago

নমস্কার বন্ধুরা,

দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ধীরে ধীরে এগিয়ে গেলাম বুরুদি হ্রদের দিকে। দোকানের কোলাহল, মানুষের কথাবার্তা ধীরে ধীরে পিছনে মিলিয়ে যেতে লাগল। সামনে অল্প রাস্তা তার পরে বিস্তৃত জলরাশি। দুপুরের রোদ তখন একেবারে মাথার ওপর, সূর্য দেব তেজ নিয়ে জ্বলছেন। তবুও আশ্চর্যভাবে হ্রদের উপর এক হালকা কুয়াশার পরত। প্রকৃতি নিজেই জলের উপর একটা নরম চাদর বিছিয়ে রেখেছে। প্রথম দর্শনে মনে হল, এ এক সম্পূর্ণ ভিন্ন জগত। পাহাড়ি চড়াই, ধারাগিরি ঝর্ণার সবকিছু পেরিয়ে এখানে এসে হঠাৎ নীরবতার এক শান্ত আশ্রমে পৌঁছেছি। কুয়াশা আর রোদের মিশ্র আলোয় হ্রদের জল হালকা নীলাভ দেখাচ্ছিল। দূরের পাহাড়ের কুয়াশা মোড়া।

1000156234.jpg

যেহেতু বেলা অনেকটাই তাই মানুষজন হাতে গোনা বাকিরা সবাই খাওয়া দাওয়া করছিলেন। দুপুরের এই সময় প্রকৃতি নির্জন, কিন্তু অদ্ভুত ভাবে এখানে সেই নির্জনতাও প্রাণবন্ত। হালকা বাতাস বইছে, জলের উপর ছোট ছোট ঢেউ তুলছে। সেই ঢেউয়ে সূর্যের আলো ভেঙে পড়ে যেন হাজারো ছোট আলোর বিন্দু ছড়িয়ে দিচ্ছে। হ্রদের পাড়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল, সময় যেন একটু ধীরে বয়ে যাচ্ছে। কোলাহল নেই, একদম তাড়াহুড়ো নেই, শুধু শান্ত বিস্তার। কুয়াশার পরত দুপুরের রোদেও পুরোপুরি কাটেনি, বরং সেই হালকা ঝাপসা আবরণ দৃশ্যটাকে আরও মায়াবী করে তুলেছে। বাস্তবের মাঝেই একটু স্বপ্নের ছোঁয়া বলা চলে।

1000156220.jpg

1000156230.jpg

খাওয়ার পরের পরিতৃপ্তি, শরীরের ক্লান্তি আর প্রকৃতি মাতৃকার এই প্রশান্ত দৃশ্য, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। আসলে এই মুহূর্তটা শুধু দেখা নয়, কিংবা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, বোঝা যাবে অনুভবে। ঝর্ণার পাশে জলের আওয়াজের উত্তেজনা, এখানে ঢেউয়ের শান্ত কোলাহল।

1000156231.jpg

1000156232.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png