কাগজ ফুলের রাজ্যে

in আমার বাংলা ব্লগ17 hours ago

নমস্কার বন্ধুরা,

সকাল সকালআটটা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়ে জম্পেশ জলখাবার সেরে বেশ চনমনে হয়ে উঠলাম। দুপুর তাড়াতাড়ি এগিয়ে আসছে, হজম করা জরুরি। বাকিরা ততক্ষণে দুটো দলে ভাগ হয়ে গেছে। একদল পুকুরপাড়ে ম্যাট পেতে জাঁকিয়ে বসে আড্ডা শুরু করে দিয়েছ, মুহূর্তে হাসাহাসিতে জায়গাটা বেশ গমগম করা শুরু করলো। আরেকদল বেরিয়ে পড়লো পুরো বাগানটা ঘুরে দেখবে বলে। আমি যদিও দু-দল থেকে কিছুটা দূরে দূরে আলাদা হয়ে গেলাম। নিজের মতো করে নির্জনতা উপভোগ করবো সেই সাথে পুরো বাগানটা একাকী চষে ফেলব। বাগানবাড়িটা যে এত বড়, সেটা বাইরে থেকে দেখে ঘুণাক্ষরেও বুঝতে পারা যায় না। প্রায় ১২ একর জমির ওপর বিশাল এক বাগান, চারপাশে সারি সারি গাছগাছালি আর বেশ বড় বড় তিন-তিনটে পুকুর। শীতের রোদে পুকুরের জল চিকচিক করছে। ভেতর ঢুকলে বোঝা যায় এটা আসলে লোকালয়ে ছোট্ট এক অরণ্য।

1000174914.jpg

1000174912.jpg

মাঝে আবার এক বিশাল নার্সারি। সেখানে মূলত চাষ হয় হরেক রকমের কাগজ ফুলের। কী রঙের ফুল নেই সেখানে! লাল, গোলাপি, সাদা থেকে শুরু করে একদম হলদেটে রঙের কাগজ ফুল, রঙের বাহার দেখে যেকেউ অবাক হয়ে যাবে। হালকা শীত, সেটা তাড়াতে মৃদু রোদ্দুর আর পাখিদের কিচিরমিচির ছাড়া অন্য কোনো শব্দ সেখানে নেই। অদ্ভুত নিস্তব্ধতা আর প্রকৃতির সান্নিধ্য। ঘুরে দেখতে দেখতে একটা মাঝারি গাছের ছায়ায় বসে পড়লাম, মাঝে হয়তো ঘুমিয়েও পড়ছিলাম। দুপুর এগোতে হাঁকডাক কানে এল, দুপুরের স্ন্যাকস খাওয়ার জন্য ডাক পড়েছে।

1000174903.jpg

1000174920.jpg

1000174909.jpg

1000174911.jpg

কচুরির রেশ তখন কিছুটা কেটেছে। বাগানের টাটকা বাতাসে খিদেটা অল্প চাগাড় দিতেও শুরু করেছে। খাবারের কথা কানে আসতেই দেরি না করে একছুটে পৌঁছলাম রান্নার কাছে। ভাজার চেনা সুগন্ধে মনটা মেতে উঠলো।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67920.00
ETH 2047.51
USDT 1.00
SBD 0.50