ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,

আজ নির্ধারিত সূচি অনুযায়ী আমার অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার দিন। প্রথমটা পিসের হাসপাতালে নিয়েছিলাম কারণ সেইদিন পিসে সাথে ছিল কিন্তু আজ হঠাৎ জরুরি কাজে আটকে যাওয়ায় সকালের উঠে সোজা রওনা দিলাম বেলেঘাটা আইডি হাসপাতালে। সরকারি হাসপাতাল বলতেই চোখের সামনে সাধারণত যে দীর্ঘ লাইন আর বিশৃঙ্খলার চেনা ছবিটা ভেসে ওঠে, বেলেঘাটা আইডির ক্যাম্পাসে পা রাখা মাত্রই সেই ধারণা এক নিমেষে ভুল প্রমাণিত হলো। পুরো চত্বরটাই ভীষণ রকম শান্ত, গোছানো এবং অবাক করার মতো পরিপাটি। হাসপাতাল চত্বরের চওড়া রাস্তা ধরে ধীরপায়ে হেঁটে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। কোনো প্রকার অহেতুক ঝামেলা বা লম্বা ভিড় ছাড়াই কয়েক মিনিটের মধ্যে কাউন্টার থেকে আউটডোর টিকিট কেটে নিলাম।

1000262453.jpg

টিকিট হাতে সেখানেই ইমার্জেন্সিতে থাকা ডাক্তার বাবুকে দেখালাম উনি পরের ভ্যাকসিন গুলো সেখানে নেবো কিনা শুনে প্রেসক্রিপশন লিখে দিলেন। তারপর চলে যেতে বললেন ভ্যাকসিনেশন ব্লকের দিকে। আমিও ধীরে সুস্থে সেখানে আরামে পৌছালাম। খুঁজে পেতে ঘরের সামনে পৌঁছে আরও একবার চমকালাম। সেখানে কোনো বিশেষ লাইন নেই, বেশ ফাঁকা আর সুশৃঙ্খল। অল্প কিছু সময় দাঁড়িয়ে ঘরে ঢুকে চেয়ারে বসতেই নিমেষের মধ্যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পুশ করে দেওয়া হলো। টিকিট কাটা থেকে শুরু করে পুরো টিকাকরণ প্রক্রিয়াটি শেষ হতে ঘড়ির কাঁটায় মাত্র ৩০ মিনিট সময় লাগল!

1000262454.jpg

ইনজেকশন নেওয়ার ঠিক পর দুই হাতের পেশিতে একটা চিনচিনে, পিঁপড়ে কামড়ানোর মতো ব্যথা শুরু হলো। সেই অস্বস্তি নিয়ে বেরিয়ে পড়লাম। ওইখান থেকে আমার পরের গন্তব্য পিসেমশাই এর মা যে নার্সিংহোমে ভর্তি আছেন সেখানে যাওয়া। বাড়ির সবাই প্রায় ওখানেই আছে।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟