নতুন চশমার খোঁজে
নমস্কার বন্ধুরা,
গত জানুয়ারি মাসে নিয়ম করে চোখটা দেখিয়ে নিয়েছিলাম। বিগত এক বছর ধরে চোখের পাওয়ার থিতু আছে। চোখের পাওয়ার না বাড়লেও কিংবা না কমলেও নতুন একটা ফ্রেম কেনার জন্য মনটা বেশ কদিন ধরেই উসখুস করছিল। আসলে আগের বার একসঙ্গে তিনটে চশমা বানিয়েছিলাম, তার মধ্যে একটা পুরোনো ফ্রেম ছিল সেটা কবেই অক্কা পেয়েছে। দোষটা অবশ্য পুরোপুরি আমারই, বিছানায় চশমাটা কোথায় ছিল খেয়াল করিনি, তার ওপরই বসে পড়েছিলাম। ব্যস, যা হওয়ার তাই হলো। বাকি যে দুটো আছে, সেগুলোকেই এখন ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করি। তাই ভাবলাম, বৈচিত্র্য রাখতে একটা নতুন ফ্রেম জরুরি।
মার্চ মাসের চাপ সামলে শরীর খারাপ হলো, কদিন জ্বরে ভুগে আজ সুযোগ বুঝে ছুটলাম লালবাজারের দিকে। লালবাজারে এক জেঠুর দোকানে বিগত প্রায় ৮ বছর ধরে আমি নিয়মিত চশমা বানিয়ে আসছি। জেঠুর দোকানে যাওয়ার সুবিধে দুটো, এক ফ্রেমের রকমারি ভাণ্ডার, আর দুই দামটাও সাধ্যের মধ্যেই। বেশি ঘোরাঘুরি বা দরাদরি করার ঝক্কি নেই, এক জায়গায় ফ্রেম এবং ফাইবার গ্লাস। সন্ধ্যের কিছুটা পরে দোকানে পৌঁছলাম। তবে এবার একটা কাজ আগেভাগেই করে রেখেছিলাম, পছন্দের কয়েকটা ফ্রেমের ছবি জেঠুকে আগেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ফোন করে দিয়েছিলাম। তাতে সময়টা বেশ বেঁচে গেল। দোকানে ঢুকতেই জেঠু ফ্রেমগুলো বের করে দিলেন। ট্রায়াল দিতে গিয়ে একটা ফ্রেম এক দেখায় পছন্দ হয়ে গেল। ফাইবার গ্লাস আর ফিটিং নিয়ে কথা বলে নিলাম, রাত হয়ে গেছে তাই আগামীকাল বিকেলে হাতে পাবো।
পছন্দমতো জিনিস পেলে আরো একবার ফিরে আসাই যায়। জেঠুকে কিছু টাকা অগ্রিম দিয়ে যখন বাড়ির পথে রওনা হলাম, তখন ঘড়িতে রাত ৮টা। লালবাজারের চশমার দোকান পাট ধীরে ধীরে বন্ধের মুখে, চারপাশের শোরগোলও স্তিমিত হয়ে গেছে। আপাতত আগামীকালের অপেক্ষা...
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







