বুরুডি পাহাড়ে ধারাগিরি জলপ্রপাত

in আমার বাংলা ব্লগ3 days ago (edited)

নমস্কার বন্ধুরা,

গালুডি ব্যারেজ ঘুরে বুরুডি পাহাড়ের দিকে যাত্রা শুরু করেছি। রাস্তা কোথাও নেই বললে চলে, কোথাও আবার মাখনের মতো মসৃণ। তার মধ্যে থেকেই ধীর গতিতে দ্বিচক্র যান চলছিল। মৃদু উঁচু-নিচু পথে চড়াই শুরু হতে বুঝলাম বুরুডি পাহাড়ের উপরে চড়ছি। যত এগোতে থাকলাম, প্রকৃতির রূপান্তর তত স্পষ্ট হতে থাকলো। সমতল পথ ধীরে ধীরে উঁচু হলো, সেই সাথে দুপাশের গাছপালা ঘন হয়ে উঠতে থাকলো। পাহাড় পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। একদিকে পাহাড়ের গা বেয়ে গাছেদের সারি, অন্যদিকে গভীর ঢাল তবে সেদিকেও শুধু গাছের সমারোহ। পাহাড় যেন গাছেদের আস্তরণে ঢেকে আছে। উঁচুতে উঠতে উঠতে পথ আরও খাড়া হয়ে উঠল। যদিও রাস্তা খুবই সুন্দর তবুও মাঝারি গতিতে গাড়ি চলছিল। পাহাড়ের অনেকটা উপরে উঠে এসেছি সেখানে একটা ছোট্ট সাঁওতালদের গ্রাম পেরোলাম। গ্রাম শেষ হতে পড়লাম কাঁকরের রাস্তায়।

1000155444.jpg

1000155328.jpg

প্রায় কিলোমিটার দুয়েক কাঁকুড়ে পথ পেরিয়ে পৌঁছালাম ছোট্ট এক গ্রামে, যেখানে মাত্র দুঘর বসতি। পাহাড়ের নীরবতার মাঝখানে মানুষের এমন স্বল্প উপস্থিতি আলাদা ধরনের অনুভূতি। ঘর দুটো দেখে কিছুটা ঈর্ষা হলো তবে বাইক থেকে নেমে মুঠোফোনে নেটওয়ার্কের অবস্থা দেখে সেই ঈর্ষা মুহূর্তে উবে গেল। গ্রামের পাশে দ্বিচক্র যানের পথ শেষ হলো।

1000155329.jpg

1000155331.jpg

1000155330.jpg

শুরু হলো আসল চড়াই। পাহাড়ি পথ, সারি দিয়ে খাড়া হয়ে উপরে উঠে যাওয়া পাহাড় এবং তাতে ঘন গাছেদের ভিড়। পাথুরে রাস্তায় উঠতে উঠতে শরীরে অল্পতেই ক্লান্তি চলে এলো, শুধুমাত্র কৌতূহলের বশে এগোলাম। কিছুটা দূরে পাহাড়ের জঙ্গলে দুটো ছোট দোকান চোখে পড়ল। নির্জনতার মাঝে হঠাৎ মানুষের ভিড়, বুঝলাম সামনে ধরাগিরি অপেক্ষা করছে। আসলে মানুষের কথোপকথনের মধ্যেও জলের শব্দ কানে ভেসে আসছিল। বাঁক ঘুরতেই চোখের সামনে ধারাগিরি জলপ্রপাত। জঙ্গল আর পাহাড়ের বুকে জলরাশি পাথরে আছড়ে পড়ছে। চারপাশে জলকণা।

1000155333.jpg

1000155334.jpg

ঝরনার আশেপাশে এত মানুষ দাঁড়িয়ে রয়েছে অথচ জলের আওয়াজটা সবচাইতে বেশি কানে ভেসে আসছিল। পাথুরে রাস্তা পেরিয়ে মানুষ এত ভেতরে আসে কেন সেটা বুঝতে পারলাম। আশপাশে পাহাড় মাঝখানে শুধু একটা ছোট্ট জলাশয় আর ঝরনা। জলাশয় আবার নিচে নেমে গিয়েছে সরু ভাবে। যে পথে হেটে আসছিলাম সেদিকেই একটা সরু ধারা নিচে নেমে চলেছে। কিছুটা সময় ঝর্ণার জলের আওয়াজে কান পেতে থাকলাম। অদ্ভুত ধরনের শান্তি আছে।

1000155332.jpg

1000155344.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png