টাকী পূবের বাড়ি দুর্গা দালান
নমস্কার বন্ধুরা,
টাকীর পূবের জমিদার বাড়ির সামনের এবং অন্দরের ভগ্নদশা আর খসে পড়া পলেস্তারা পেরিয়ে পেছনের দিকে পা বাড়ালাম। পেছনে রয়েছে ঐতিহাসিক দুর্গা দালান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস "ইছামতী"-তে সূর্যকান্ত রায়চৌধুরী ও পরিবার নিয়ে পড়েছি, আজ চাক্ষুষ দেখছি। বাড়িটির জৌলুস হারিয়ে ফেলেছে কিন্তু আভিজাত্য এখনো ধরে রেখেছে। বাড়িটির সামনের দিকের অংশটি নিজেদের থাকবার জায়গা। আর সেই অন্দরমহল লাগোয়া পেছনের এই অংশটি উৎসর্গ মাতৃ আরাধনায়। দালানের বিশাল খিলান আর থামগুলো নজরকাড়া। ভাবছিলাম অতীতে এক সময় এখানে কত ধুমধাম করে দুর্গা পুজো হতো।
দুর্গা দালানের একদম সামনে বলিকাঠ। কালের নিয়মে অনেক কিছু বদলে গেছে কিন্তু মায়ের দালান এবং বলিকাঠ আজও সেই অতীতের ঐতিহ্য এবং ইতিহাস বহন করছে। বাড়িটির পশ্চিমের পুকুর তাতে লেখা দেবোত্তর সম্পত্তি জগৎ বন্ধু রায়চৌধুরী। ১০০ বছর আগেই এই বাড়িটি এবং পুকুরেই কলকাকলিতে মুখরিত ছিলো, সময় সবকিছুই টেনে নিয়ে গেছে সেই সাথে পরিবারের বংশধরদের। জমিদার বাড়ির বেশি অংশ ম্লান হয়ে গেলেও, দুর্গা দালানের প্রাণ অমলিন। দালানের কাছে গিয়ে দেখতে পেলাম মা দুর্গার প্রতিমা। ঠিক সেই সময়ে বাড়িটি যিনি দেখভাল করেন তিনি এসে উপস্থিত, স্বভাবতই ১০ টাকা বাঁচানোর উপায় আর নেই। তার সাথে কথা বলতে বলতে জানতে পারলাম, বছরের প্রতিদিন এখানে মায়ের নিত্যপূজা হয় এবং দুর্গাপুজো অত্যন্ত সমারোহের সাথে পালিত হয়। আরো জানতে পারলাম, বর্তমান প্রজন্মের উত্তরসূরিরা সবই কলকাতায় উঠে গেছেন।
বিভূতিভূষণের ইছামতী উপন্যাসে জমিদার বাড়ির ঢাকের আওয়াজ আর ধুনুচি নাচ সবই লেখা আছে। বইয়ের সাথে মিল খুজতে গিয়ে আমি অতীতে চলে গেলাম। আসলে জমিদার বাড়ির দুর্গা দালান কেবল বাড়ির একটি অংশ নয়, টাকীর সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশও বটে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS










🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5