স্বরচিত একগুচ্ছ অনু কবিতা।
শুভ দুপুর 🌅
আজ ২৪ এপ্রিল,
রোজ বৃহস্পতিবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম স্বরচিত একগুচ্ছ অনু কবিতা পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
প্রকৃতির ভালোবাসার এবং মায়া মানুষকে অন্ধ করে দেয়। স্বার্থের জন্য সবাই দুনিয়ায় মায়ায় ব্যস্ত। চাহিদা অধিক থাকার কারনে সুখ শান্তি বিসর্জনে চলে যায়। প্রিয় মানুষগুলো হয়ে যায় পর। স্বার্থ ও অর্থের লোভে বিশ্বাসঘাতকতার পরিচয় দেয়। প্রিয় মানুষকে দেখলে সব সময় মনে আগলে রাখতে ইচ্ছে করে, ভালোবাসা দিয়ে ঘর বাঁধতে মনে চায়। কিন্তু প্রকৃতি পাগলের মতো দুনিয়াতে স্বার্থসিদ্ধি করে রাখে। দিন যায় রাত আসে এটাই দুনিয়ার খেলা। হঠাৎ একদিন নিশ্বাস বের হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। ভালো খারাপের হিসাব একদিন সবাইকে দিতে হবে। এই সম্পর্কিত বিষয় নিয়ে আজকে আমি কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি চেষ্টা করেছি এই সপ্তাহে একটি অনু কবিতা লিখতে। সময়ও ব্যস্ততার কারণে কবিতা লেখা হয় না। আপনাদের সকলের অনুপ্রেরণায় আমি চেষ্টা করেছি আপনারদের মাঝে অনু কবিতা উপস্থাপনা করার জন্য। শুধু তাই নয় চেষ্টা করেছি ছন্দ যুক্ত করতে, কেননা কবিতায় ছন্দ থাকলে পাঠকদের পড়তে ভালো লাগে।
আমি আজকে প্রকৃতি মায়া ও ভালোবাসার মূল্য কবিতার মাঝে প্রকাশ করেছি। কবিতার মাঝে আমি আমার মনোভাব ব্যক্ত করেছি এবং কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি অনু কবিতা গুলো পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।
"স্বরচিত একগুচ্ছ অনু কবিতা।"
অনু কবিতা (০১)
বৃষ্টি ভেজা শালিকের ডাক
প্রকৃতির অপরূপ মেলা,
দিন যায় রাত আসে
এটাই দুনিয়ায় খেলা।
অনু কবিতা (০২)
স্বার্থের জন্য সবাই পাগল
পাগল ছাড়া দুনিয়া অচল,
অর্থের লোভে মানুষ কাঁদে
অধিক চাহিদায় মানুষ পড়ে ফাঁদে।
অনু কবিতা (০৩)
এই দুনিয়ায় সবাই পাগল
পাগল ছাড়া দুনিয়া অচল,
কেউ পাগল স্বার্থে
কেউ পাগল অর্থে।
অনু কবিতা (০৪)
সকাল বেলার সূর্য দেখে
মনে জাগে আনন্দ,
কালো মেঘের রঙের খেলা
দেখতে ভালো লাগে সারাবেলা।
অনু কবিতা (০৫)
আকাশ বাতাস সাক্ষী রেখে
ভেসেছি তোমায় ভালো,
তুৃমি আমার মনের মানুষ
তোমায় দেখলে লাগে ভালো।
অনু কবিতা (০৬)
নিশ্বাসের বিশ্বাস নেই
এই সোনার মাটিতে,
সৎ কর্মের ফলন ভালো
এই দুনিয়ার ঘাঁটিতে।
এ ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার স্বরচিত কবিতা "স্বরচিত একগুচ্ছ অনু কবিতা।" আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
| বিভাগ | কবিতা। |
|---|---|
| ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
| বিষয় | স্বরচিত একগুচ্ছ অনু কবিতা। |
| লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
| লেখক | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
| ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
|---|




.gif)







https://x.com/nazmulhasanbd01/status/1915006022063906883?t=2MhYL0TAjyznyBMcFJ7ogQ&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1915004298880291224?t=EhSD5xD0YzgEDzEOxlwZ7A&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1915005360429060363?t=Vput9OfcTqRj61x0uWD0Zg&s=19
X-Promotion
ভাই আপনি অনেক সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন পড়ে খুব ভালো লাগলো। এটা সত্যি বলেছেন ভাই মানুষের অতিরিক্ত টাকা হলে মানুষ ফাঁদে পড়ে যায়। ভালোবাসার মানুষকে দেখলে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। ছোট ছোট অনু কবিতা গুলোর মাধ্যমে খুব সুন্দর ভাবে নিজের অনুভূতিগুলো প্রকাশ করেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা গুলো অসম্ভব সুন্দর হয়েছে। এতটা মাধুর্য দিয়ে প্রতিটা লাইন উপস্থাপন করেছেন দেখে মুগ্ধ হলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার এই একগুচ্ছ অনু কবিতা আজকে আমার মন চুরি করে নিয়েছে। প্রত্যেকটি কবিতাই এত বেশি সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে আমার মনের কিছু কথা আপনি লিখে রেখেছেন কবিতার ভাষায়। অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুবই সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ কিছু অনু কবিতা পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি এখানে এই সুন্দর অনু কবিতা গুলো শেয়ার করেছেন তা যেরকম সুন্দর দেখা যাচ্ছে এখানে আপনি একের পর এক অনু কবিতার লাইনের সামঞ্জস্যতা খুবই সুন্দরভাবে বজায় রেখেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, আমার কবিতা পড়ে চমৎকার মন্তব্য করার জন্য।