এক তরফা লড়াই!

in আমার বাংলা ব্লগ3 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000075647.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গত ১১ মার্চ একটা টেস্ট ম্যাচ শেষ হয়েছে। খেলাটা যদিও হয়েছে ইন্ডিয়ার, কিন্তু সেটা মহিলা টিমের। আমি সাধারণত মহিলাদের খেলা দেখিনা, কারণ এদের খেলা এমন সময় ফেলে দেয় আর সেই সাথে পুরুষ টিমের খেলাও শুরু হয়ে যায়। যেমন এই টি২০ বিশ্বকাপের খেলার সময়েই এইটা ফেলেছে। যদিও এদের খেলা প্রথম থেকেই সেভাবে দেখতে পারেনি, কিন্তু শেষের দুইদিন দেখেছিলাম পুরোটা। কিন্তু খেলাটা সেইরকম ভালো হয়নি, কিছুটা এক তরফা হয়েছে। খেলাটা ছিল মূলত ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে। আর অস্ট্রেলিয়া পুরুষ-মেয়ে সমান তালে খেলে, মানে এক কথায় বিপদজনক।

ইন্ডিয়া মহিলা টিম বর্তমানে বেশ ভালোই একটা পজিশন নিয়ে দিন দিন উপরে উঠে আসছে। এই টিমের টপ এবং মিডিল অর্ডার এর ব্যাটসম্যান খুবই বিপজ্জনক, কারণ এরা একবার দাঁড়িয়ে গেলে হেরে যাওয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দিতেও পারে। কিন্তু এরা টিকে না থাকলে আর ম্যাচের শেষ রক্ষা হয়ে ওঠে না। আমি একটা বিষয় দেখলাম, আমাদের এশিয়ার কোনো টিমের লোয়ার ব্যাটসম্যান সেইভাবে ব্যাটিং করতে পারে না, কিন্তু বাইরের দেশগুলো সবাই ব্যাটিং করতে পারে প্রয়োজন পড়লে। যাইহোক, এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া টস জিতে ইন্ডিয়াকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিল।

ইন্ডিয়া ব্যাটিং করতে এসে শুরুতেই স্মৃতি আউট হয়ে যায়, যেটা একটা বড়ো ধাক্কা। কারণ সে একজন গুরুত্বপূর্ন ব্যাটসম্যান। এরপর সেফালি একটু ভালো ব্যাটিং করতে লাগলেও সেভাবে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। এরপর জেমিমা একটু হাফ সেঞ্চুরি পর্যন্ত গেছিল, কিন্তু টেস্ট ম্যাচে এটা একদম ক্ষুদ্র একটা রান। এরা একদিনও টিকতে পারেনি, ২০০ রানের মধ্যে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে এই রান অস্ট্রেলিয়া মুহূর্তের মধ্যে তুলে ফেলে। যদিও সেইভাবে শুরুটা ভালো না হলেও পরে একজন সেট হয়ে গেছিল ভালোই, সেঞ্চুরি করায় আরো রান দ্রুত কভার হয়ে যায় এবং উল্টো করে তাদের ঘাড়ে দেড়শো রানের মতো এক্সট্রা চাপ পড়ে যায়।

ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামলে সেই একই অবস্থা, বরং তার থেকেও আরো বেশি খারাপ অবস্থা। এইবার দেড়শো রানে অলআউট হয়ে যায়। এতে করে ইন্ডিয়ার আসলে আর জেতার কোনো আশায় ছিল না। মাত্র ২৮ রানের টার্গেট দিয়েছিলো, যা একপ্রকার না ব্যাটিং করলেও ছেড়ে দেওয়া উচিত। কিন্তু নিয়ম অনুযায়ী খেলতেই হয়, যদি এক রানও থাকে, তাহলেও খেলতে হবে। তো যাইহোক, ৪ ওভারে ম্যাচ জিতে গিয়েছিলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 73457.05
ETH 2286.14
USDT 1.00
SBD 0.53