পেয়ারার ম্যান্ডেলা ডিজাইন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ5 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম একটি ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে। আজকের ম্যান্ডেলা আর্টটি করেছিলাম একটি প্রাকৃতিক কিছু বিষয়ের উপরে। প্রাকৃতিক বিষয় বলতে নানা ধরণের বিষয় হতে পারে অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য বা ফল-ফুল ইত্যাদি। তো এইরকম একটা ফলের মাধ্যমেই আর্ট করার চেষ্টা করেছিলাম।

তো আগে মোটামুটি বেশ কিছু ফলের আর্ট করেছিলাম, কিন্তু এইবার বিষয়টা এমন হয়েছে যে, অনেকগুলো আর্ট করার পরে আর সহজে টপিক সহজে মনে আসতে চায় না। তো যাইহোক, এই আর্ট করেছিলাম একটি পেয়ারা ফলের মাধ্যমে। পেয়ারা ফলকে একটা বৃত্তের ন্যায় ম্যান্ডেলা ডিজাইনে পরিনত করেছিলাম। এর আগে যেহেতু অনেকগুলো সাদা-কালো ম্যান্ডেলা করেছিলাম, তাই একটু ভাবলাম এইবার কালার এর মাধ্যমে বিষয়টা ফুটিয়ে তোলা যাক। যাইহোক, এইবার অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাব।

1000074655.jpg

🍂উপকরণ:🍂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000074670.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটি পেয়ারার সম্পূর্ণ আর্ট করে নিয়েছিলাম। এরপর তাকে ঘিরে কয়েকটা বৃত্ত এঁকে নিয়েছিলাম এবং সেই বৃত্তের প্রতিটা জায়গায় বিভিন্ন ধরণের ম্যান্ডেলা ডিজাইন তৈরী করে নিয়েছিলাম।
1000074667.jpg
▶️দ্বিতীয় ধাপে- সম্পূর্ণ অঙ্কন এর পরে কালো কালার পেন এর কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।
1000074661.jpg
▶️তৃতীয় ধাপে- প্রত্যেকটা ম্যান্ডেলা ডিজাইনে মোম রং দিয়ে কালার করে দিয়েছিলাম।
1000074658.jpg
▶️চতুর্থ ধাপে- মোম রং দিয়ে পেয়ারাটিকে সম্পূর্ণ কালার করে অরিজিনাল দৃশ্য তুলে ধরেছিলাম। এরপর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.052
BTC 71627.87
ETH 2109.34
USDT 1.00
SBD 0.48