মোস্ট পাওয়ারফুল ব্যাটিং!

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000072008.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গত পরশু ইন্ডিয়া আর নিউজিল্যান্ড এর মধ্যে পঞ্চম টি২০ ম্যাচ খেলা হয়েছে। এটি শেষ ম্যাচ ছিল টি২০ এর। এমনিতেই ইতোমধ্যে পরপর ৩ টে ম্যাচ জিতে সিরিজ জয় করে নিয়েছে ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়ার একটা পাওয়ার সেটা এই টি২০ সিরিজের পুরো ম্যাচে একটা জোশ দেখিয়ে দিলো। লাস্ট ম্যাচে তো আরো ভয়ানক খেলা হয়েছে। যদিও এই ম্যাচে ইন্ডিয়ার জয় লাভের মধ্যে কোনো গুরুত্ব নেই, কিন্তু নিউজিল্যান্ড এর দরকার ছিল যে, অন্তত ৫ টা ম্যাচের মধ্যে ২ টো ম্যাচ জয় করুক।

গতকাল ইন্ডিয়া টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। এই মনে হয় বিগত ৫-৬ মাস পরে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। ইন্ডিয়া নরমালি টস জিতলে আগে বোলিং নিয়ে থাকে। কারণ তারা জানে যে আগে ব্যাটিং করলে বোলিং আর ফিল্ডিং এর ক্ষেত্রে একটা বাড়তি চাপ হয়ে যাবে। যাইহোক, তাদের এই সিদ্ধান্ত যদিও আমার মনে হয়েছে হারি-জিতি যাইহোক, আজকে আগে ব্যাটিং করে একটা রেকর্ড রান করার চেষ্টা করবো। যাইহোক, ইন্ডিয়া আগে ব্যাটিং করতে নামে। অভিষেক আর সন্জু ওপেন করতে আসে, কিন্তু দুইজন রান করতে পারেনি অর্থাৎ অন্তত ৩০ রানের পার্টনারশিপও হয়নি।

সন্জু যদিও একটা ম্যাচেও কোনো রান করতে পারেনি অর্থাৎ নিজেকে কোনো প্রমাণ করাতে পারেনি। সন্জু মনে হয় বাদ পড়ে যাবে। আর ইন্ডিয়ার টিমে এত প্লেয়ার যে, চান্স পাওয়া খুবই মুশকিল। যাইহোক, পরবর্তীতে ইশান কিষান আর সূর্য কুমার আসে। কিন্তু সূর্য কুমার এই ম্যাচে তেমন রান করতে পারেনি। কিন্তু ইশান কিষান দুর্ধর্ষ খেলা খেলেছে। একাই পুরো কাঁপিয়ে দিয়েছে নিউজিল্যান্ড এর বোলারদের। কয়েকটা ম্যাচে একাই ৪০০+ রান করেছে। এই ম্যাচে সর্বোচ্চ রান হয়েছে, বলতে গেলে ওয়ানডে ম্যাচের মতো রান অর্থাৎ ২৭১ রান। নিউজিল্যান্ড এর বোলারদের পুরো ধুয়ে দিয়েছে বলতে গেলে।

নিউজিল্যান্ড এই রান চেজ করতে নামে এবং শুরুটা বেশ ভালোই করেছিলো। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। নিউজিল্যান্ড মূলত উইকেট টিকিয়ে রাখতে পারেনি। তবে উইকেট যদি ধরে রাখতে পারতো, মনে হয় রান বেরিয়ে আসতো। অর্শদ্বীপ একাই যা রান দিয়েছে, তা বলার মতো না। তবে আবার উইকেট নিয়েছে ভালোই। শেষের দিকে ৫ উইকেট নিয়ে ম্যাচের রূপ বদলে দেয়। তবে যদি ওখানে ওই ব্যাটসম্যানকে না ফেলতে পারতো, তাহলে সমস্যা হয়ে যেতো। মার খেলেও কাজের কাজ করেছিলো উইকেট নিয়ে। তবুও ১৮৪ পর্যন্ত করেছিলো। যাইহোক, এই পুরো সিরিজে ৪-১ এ ম্যাচ ইন্ডিয়া জয়লাভ করলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png