হতাশাজনক ব্যাটিং পাঞ্জাবের!

in আমার বাংলা ব্লগ5 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000080435.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো পাঞ্জাব এবং হায়দরাবাদ। এই ম্যাচ হয়েছিলো হায়দরাবাদ এর পিচে। হায়দরাবাদ এর পজিশন বর্তমানে অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে এবং অলরেডি এমন পজিশনে চলে গিয়েছে যে, আর নিচে নামার মতো কোনো বিষয় নেই। পাঞ্জাব আবার একটু নিচে নেমে গিয়েছে এই ম্যাচের পরে। এখন পুরো আইপিএল ম্যাচে শুধুমাত্র পাঞ্জাব আর হায়দরাবাদ ভালো স্ট্রং পজিশনে রয়েছে। ফাইনাল আশা করা যায়, এদের মধ্যে থেকেই যেকোনো একটা টিম যাবে।

তবে হায়দরাবাদ এর একটু পেছনের দিকে ফিরে দেখি, তাহলে খুব একটা ভালোভাবে তাদের শুরুটা হয়নি। প্রথমের দিকে বা মাঝের দিকেও খারাপ ছিল। তবে শেষের দিকে টানা কয়েকটা ম্যাচে দুর্দান্ত ব্যাটিং, বোলিং করে যাচ্ছে। তবে এরা সবাই ভালো পজিশন এর দিকে গেলেও নেট রান রেট এর দিকে অনেকটাই পিছিয়ে। সেই হিসেবে বেঙ্গালুরু নেট রান রেটে সবার উপরে অবস্থান করছে। যাইহোক, পাঞ্জাব আগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। তবে পাঞ্জাব এর বোলিং লাইনআপ খুব একটা ভালো ছিল না। আর এদিকে অভিষেক আসলে তো ঝড় বয়ে যায় বোলারদের উপর দিয়ে। কিছু কিছু ওপেনার থাকে, যারা কোনো বোলিং লাইন বুঝে ব্যাটিং করে না, একদম ঝড় বইয়ে দেয়।

অভিষেক যদিও বেশিক্ষণ টিকতে পারেনি, তবে যতোটুকু খেলেছে, তাতে ঝড় উঠিয়ে দিয়ে গেছিল। ১৩ টা বল খেলে ৩৫ রানের একটা বিরাট ঝড়ো ইনিংস খেলে দিয়েছিলো। এরপর হেডও তাই, সেম পজিশনে ব্যাটিং করেছে। একপ্রকার বলা যায় দুইজন মাত্র ৩৫ বলে ৭০ রানের একটা বড়ো পার্টনারশিপ বিল্ড করে। পাওয়ার প্লে ওভারে সুপার রান উঠেছিলো। এরপর ইশান কিষান এবং ক্লাসেন একটা লম্বা পার্টনারশিপ তৈরী করেছিলো। সেখানে ইশান এর রান ছিল ৫০+ এবং ক্লাসেন এর রান ছিল ৬০+। এই রানের সুবাদে মোটামুটি রান ২৩৫ হয়ে গেছিল। তবে যে ওভারে ২০০ হয়ে গেছিল, তাতে ২৫০ হয়ে যাওয়ার কথা ছিল। যাইহোক, তাও অনেক রান হয়েছিলো।

এক্ষেত্রে পাঞ্জাব এর জন্য এই রান চেজ করা একটু ডিফিকাল্ট ছিল। কারণ পাঞ্জাব যদিও ২০০ রান চেজ করার ক্ষমতা রাখে, কিন্তু এই রানটা একটু কঠিন ছিল। এটার মূলে হচ্ছে বোলিং লাইন আর ফিল্ডিং। যাইহোক, পাঞ্জাব এর মেরুদণ্ড ভেঙে পড়ে ওপেনে। দুজনেই পরপর আউট হয়ে গেলো। এরপরে রান একা বলতে গেলে কোপার করে গিয়েছে। এদিকে একা রান করছে আর বাকিরা হাতে গোনা কয়েকটা রান করে আউট হয়ে যাচ্ছে। তবে সত্যি বলতে এই রান চেজ করা সম্ভব ছিল, যদি কোপার সাথে অন্তত ২-৩ জন একটা ভালো পার্টনারশিপ গড়ে তুলত। কারণ যেখানে কোপার একা সেঞ্চুরি করে ফেলেছে এই দুর্গম পরিস্থিতিতে, সেখানে আরো কয়েকজন যদি একটু সঙ্গ দিত, তাহলে হয়ে যেতো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png