ফাইনালে উভয় টিমের দারুণ ব্যাটিং!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ ছিল। এই ম্যাচে বেঙ্গালুরু আর দিল্লী ফাইনালে উঠেছিলো। বেঙ্গালুরু মোটামুটি প্রথম ম্যাচেই অর্থাৎ কোয়ালিফাই হওয়ার পরের প্রথম রাউন্ডে ফাইনালে উঠে গেছে। দিল্লী এলিমিনেটর ম্যাচে ফাইনালে উঠেছে। যাইহোক, তাও কষ্ট করে উপরে উঠেছে। গতকাল ফাইনাল ম্যাচটা এমনিতেই খুবই স্পেশাল ছিল সবার জন্য। যদিও মেয়েদের খেলা তেমন দেখা হয় না, তবে ফাইনাল বা মাঝেমধ্যে কিছু কিছু খেলা দেখা হয়ে থাকে।
গতকাল বেঙ্গালুরু আর দিল্লির ম্যাচ খেলা হয়েছে যে পিচে, সেখানে তেমন একটা খেলা পড়ে না বললেই চলে। তবে বর্তমানে সামনে ওয়ার্ল্ড কাপ খেলা, তাই মাঠ সব পর্যবেক্ষণে আছে আর তাছাড়া ওয়ার্ম আপ ম্যাচ খেলা হচ্ছে তার মধ্যে। যাইহোক, এই ম্যাচে বেঙ্গালুরু আগে টস জিতে পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। বেঙ্গালুরু টিমের একটা বিষয় আছে, সেটা পুরুষ হোক বা মহিলা, টস জিতলেই আগে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে থাকে। যাইহোক, এই ম্যাচটা শুরুর থেকে অর্থাৎ উভয় টিম যেনো একটা দাবী নিয়ে মাঠে নেমেছে, এইরকম মনে হচ্ছিলো অর্থাৎ কাপ নিয়েই ছাড়বে।
ওপেন বেশ ভালোই শুরু হয়েছিলো। সাউথ আফ্রিকার অধিনায়ক ছিল আর আমাদের শেফালি । শুরুটা দুর্দান্ত হয়েছিলো আর পার্টনারশিপ তৈরী হয়েছিলো খারাপ না। তবে এটা অতোটা গুরুত্বপূর্ন পার্টনারশিপ না হলেও পরের দুইজনের পার্টনারশিপ ছিল আরো ইফেক্টেড। প্রায় ১১০-১১১ রানের একটা বড়ো পার্টনারশিপ। এক কোথায় বলতে গেলে দেড়শো+ রানের একটা পার্টনারশিপ ৪ জনের মধ্যে হয়ে গেছিল। তবে শেষের দিকে ভাল রান উঠেছিলো। সব মিলিয়ে ২০০ রান হয়ে গেছিল।
তবে একটা ভরসা ছিল যে, স্মৃতি যদি সেট হয়ে যায়, তাহলে এই ম্যাচ বেরিয়ে যাবে। তবে বেঙ্গালুরুর ব্যাটিংটা ভালো শুরু না হলেও কিন্তু রান রেট ঠিক ছিল। বলতে গেলে শুরুতেই একজন আউট হয়ে গেছিল। তবে স্মৃতি আর জিওরজিয়া নামের একজন ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলো কয়েকটা ওভারের মধ্যে। দুইজনের গড় পার্টনারশিপ ছিল ১৬৬ রানের মতো, বলতে গেলে ৯০% রান এখানেই তুলে দিয়েছিলো। যাইহোক, ভালো ভাবেই ম্যাচ জিতে গিয়েছিলো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





