গ্রাম্য দৃশ্যের চিত্রাঙ্কন।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম একটি গ্রামীণ দৃশ্যকে কেন্দ্র করে। গ্রামীণ দৃশ্যের চিত্র আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তুললে দেখতেও বেশ সুন্দর লাগে। মোটামুটি প্রাকৃতিক দৃশ্যের মধ্যে বেশিরভাগ এই গ্রামের দৃশ্যই ফুটিয়ে তোলার চেষ্টা করি। যাইহোক, এখানে দৃশ্যটা খুবই সাধারণ ভাবে ফুটিয়ে তুলেছিলাম। এই দৃশ্যে একটা ছোট্ট গ্রাম্য বাড়ির দৃশ্য তুলে ধরেছিলাম ।
এছাড়া সেই সাথে ধোঁয়া ওঠা একটা চুল্লির দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম। মোটামুটি প্রাকৃতিক দৃশ্যের মাঝে বিষয়টা একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করেছিলাম। এছাড়া এখানে দূরে কিছু মাটির পাহাড়ের মতো দেখতে কিছু দৃশ্য তুলে ধরেছিলাম । মোটামুটি প্রাকৃতিক দৃশ্যের মাঝে একটু আকর্ষণ রাখার চেষ্টা করেছিলাম। যাইহোক, এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাব।
🌾উপকরণ:🌾
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

⏩️প্রথম ধাপে- আর্ট এর বর্ননা অনুযায়ী স্কেচ পেন্সিল দিয়ে প্রথমে দৃশ্যগুলো পরপর এঁকে নিয়েছিলাম।

⏩️দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে পুরোপুরি এঁকে নেওয়ার পরে কালো কালার পেন এর মাধ্যমে সব দৃশ্যকে ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

⏩️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশের দৃশ্য এবং মাটির পাহাড়ের দৃশ্যে কালার করে দিয়েছিলাম। এরপর গাছের দৃশ্যে সম্পূর্ণ কালার দিয়ে ফুটিয়ে তুলেছিলাম।

⏩️চতুর্থ ধাপে- ঘরে কালার দিয়ে মাটির রাস্তা কালার দিয়ে ফুটিয়ে তুলেছিলাম। এরপর ব্যাকগ্রাউন্ড এর দিকে সবুজ ঘাসের দৃশ্য তুলে ধরেছিলাম । আর অঙ্কনটি এখানেই শেষ করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





