গ্রীষ্মকালীন দৃশ্যের চিত্রাঙ্কন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ • 3 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। গতকাল একটা আর্ট তৈরী করেছিলাম। এই আর্ট একটু গ্রীষ্মের বিষয়ের উপর তৈরী করেছিলাম। গ্রীষ্মকাল মানেই তীব্র রোদ, নীল আকাশ, সবুজ মাঠ, গাছের ছায়া, পাকা ফলের মিষ্টি গন্ধ আর ছুটির দিনের নানা স্মৃতি। এই ঋতুর নিজস্ব একটি আলাদা সৌন্দর্য রয়েছে। সেই গ্রীষ্মের প্রকৃতি ও গ্রামীণ পরিবেশকে কাগজের পাতায় রঙের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার এই আঁকাটিতে। ছবিটি আঁকার সময় আমি গ্রীষ্মের একটি শান্ত, সুন্দর গ্রামীণ দৃশ্য কল্পনা করেছিলাম। যেখানে একদিকে রয়েছে উজ্জ্বল সূর্যের আলো, অন্যদিকে সবুজে ভরা মাঠ ও বড় বড় গাছ।

আর্ট এর প্রতিটি অংশে গ্রীষ্মের পরিচিত কিছু উপাদান রাখার চেষ্টা করেছি। আকাশে রয়েছে উজ্জ্বল কমলা রঙের সূর্য। চারপাশে আঁকা রশ্মিগুলো বোঝায় গ্রীষ্মের তীব্র রোদ। গরমের দুপুরে সূর্যের তাপ যেমন প্রচণ্ড হয়, তেমনই সেই আলো প্রকৃতির সবুজ রংকে আরও উজ্জ্বল করে তোলে। গ্রীষ্মের কথা ভাবলে প্রথমেই প্রচণ্ড গরমের কথা মনে পড়ে। কিন্তু এই ঋতুর সঙ্গে জড়িয়ে আছে অনেক সুন্দর অভিজ্ঞতা- গাছের নিচে বসে বিশ্রাম নেওয়া, দুপুরের রোদ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করা, মাঠের সবুজ দেখা, বাড়ির পাশে ফলের গাছ এবং ছুটির দিনের অলস সময়।

1000092300.jpg

🌾উপকরণ:🌾

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000092299.jpg
▶️প্রথম ধাপে- উপরের বর্ননা অনুযায়ী স্কেচ পেন্সিল দিয়ে গ্রীষ্মের সমস্ত বিষয় অঙ্কন করে নিয়েছিলাম।
1000092305.jpg
▶️দ্বিতীয় ধাপে- সমস্ত অঙ্কন করা বিষয়ের উপর কালার পেন এর কালী দিয়ে আরো গাঢ় করে তুলেছিলাম।
1000092310.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশ, সূর্য এবং গাছের কিছু দৃশ্যে কালার করে দিয়েছিলাম।
1000092308.jpg
▶️চতুর্থ ধাপে- একইভাবে মোম রং ব্যবহার করে বাকি সব দৃশ্যে কালার করে দিয়েছিলাম। এরপর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png