ত্রিবর্ণে আমার দেশ ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ5 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকে। এই আর্ট এর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি- আমার প্রিয় দেশ ভারত এর জাতীয় পতাকা এবং তার সঙ্গে এক নতুন সূর্যোদয়ের প্রতীকী দৃশ্য তুলে ধরেছি। এই দৃশ্যের মাঝে আরো একটা বিষয় দেখানোর চেষ্টা করেছি- স্বাধীনতা শুধু ইতিহাসের একটি ঘটনা নয়, এটি আমাদের প্রতিদিনের একটি অনুভূতি।

জাতীয় পতাকার তিনটি রং তিনটি গভীর অর্থ বহন করে থাকে। যেমন- গেরুয়া হলো 'সাহস, ত্যাগ ও আত্মবলিদানের প্রতীক'। সাদা হলো 'সত্য, শান্তি ও সততার প্রতীক'। সবুজ হলো 'জীবন, প্রকৃতি ও সমৃদ্ধির প্রতীক"। আর মাঝখানে থাকা অশোক চক্র হলো 'আমাদের ন্যায়, গতি ও অগ্রগতির পথ'। এছাড়া নিচে উদীয়মান সূর্য তুলে ধরেছি। এটি আমার কাছে নতুন দিনের প্রতীক, একটি নতুন আশা, নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনার সূচনা। যাইহোক, এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাব।

1000073127.jpg

🍂উপকরণ:🍂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000073139.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে ভারতের জাতীয় পতাকা অঙ্কন করে নিয়েছিলাম। এরপর পাহাড়-পর্বত এর মতো কিছু দৃশ্য এঁকে নিয়েছিলাম। এরপর সকালে সূর্য উদয় এর দৃশ্য তুলে ধরেছিলাম।
1000073136.jpg
▶️দ্বিতীয় ধাপে- কালো কালার পেন এর মাধ্যমে সম্পূর্ণ অঙ্কনটিকে আরো গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।
1000073133.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং ব্যবহার করে জাতীয় পতাকাটিকে সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম। এরপর আকাশের দৃশ্যটা ফুটিয়ে তুলেছিলাম।
1000073130.jpg
▶️চতুর্থ ধাপে- সূর্য এবং নিচের ব্যাকগ্রাউন্ড এর দিকে কালার করে দিয়েছিলাম। এরপর কিছু উড়ন্ত পাখির দৃশ্য এঁকে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 68007.99
ETH 1973.56
USDT 1.00
SBD 0.38