অস্ট্রেলিয়ার চরম হার!

in আমার বাংলা ব্লগ3 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000072988.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল একটা বড়ো ম্যাচ হয়েছে, একপ্রকার বড়ো না বললেও মাঝামাঝি বলা যায়। কারণ অস্ট্রেলিয়া হলো অনেক বড়ো একটা টিম আর সেখানে জীম্বাবুয়ে হলো একটা মাঝামাঝি টিম। যদিও জীম্বাবুয়ে অনেক পুরোনো একটা টিম, বর্তমানে তাদের পারফরম্যান্স অনেকটা লো হয়ে গেছে বলে তেমন একটা ভালো পর্যায়ে নেই অর্থাৎ ম্যাচ জেতার মতো সেইরকম পর্যায়ে নেই। মাঝে তো খুবই খারাপ অবস্থা ছিল, এখন যদিও একটু ভালো হয়েছে আগের থেকে। আসলে তাদের ফান্ড এর অবস্থাও ভাল না, ফলে সেইভাবে প্লেয়ার তৈরী করার মতো অর্থ নেই।

কিন্তু আগের থেকে যথেষ্ট ভালো একটা পর্যায়ে এসেছে খেলতে খেলতে। গতকাল অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ ছিল, এতদিন তো ছোটো ছোটো কম অভিজ্ঞতা সম্পন্ন টিমের সাথে খেলা হয়ে এসেছে। এটা একটু বড়ো পর্যায়ের ম্যাচ ছিল। আর এই ম্যাচটা হয়েছে কলম্বোর পিচে। বেশিরভাগ ম্যাচই হচ্ছে ইন্ডিয়ার পিচে, তবে কলম্বোর পিচটাও রান করার জন্য ভালো। তবে মাঝেমধ্যে আবার তারা বোলিং পিচ তৈরী করে ফেলে। এই ম্যাচে অস্ট্রেলিয়া আগে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। আর এমনিতেও এই ম্যাচে কে জিততে পারে, তার প্রেডিকশন সবাই করে ফেলেছিল। আর এইসব নিয়ে জুয়া খেলা হয়ে থাকে প্রচুর।

যাইহোক, জীম্বাবুয়ে ব্যাটিং করতে আসে এবং তারা শুরুটা মোটামুটি ভালই করেছিলো। কিন্তু কথা হলো, অস্ট্রেলিয়ার মতো প্লেয়ার অর্থাৎ বেস্ট বোলার দিয়ে ওপেন শুরু করা সত্বেও মার খেয়ে গেছে। যদিও এই পিচে বোলিং কম কাজ করবে এটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু প্রতিটা ওভার মার খেয়ে গেছে। অথচ জীম্বাবুয়ের দুইজন ব্যাটসম্যান পাওয়ার প্লে থেকে শুরু করে বেশ ভালোই ব্যাটিং করে গেছে আর ভালো একটা পার্টনারশিপ বিল্ড করে গিয়েছিলো। উইকেট বেশি একটা না পড়লেও রান সেভাবে খুব বেশি একটা করতে পারেনি। এমনিতেও এই পিচে রান তুলনামূলক কম ওঠে, একটু স্লো পিচ আছে।

মোটামুটি দেড়শো+ করতে পেরেছিল, এটাই অনেক। কিন্তু আসলে এই রান অস্ট্রেলিয়া যে মুহূর্তের মধ্যে তুলে ফেলবে, এটা ৯০% মানুষের একটা ভরসা ছিল। যাইহোক, অস্ট্রেলিয়া ব্যাটিং করতে আসলে জীম্বাবুয়ের দুই ওপেনার তাদের খুবই চাপে ফেলে দিয়েছিলো। যেমন বোলিং পেসার, তেমন ফিল্ডিং। বাউন্ডারি বের করাই মুশকিল ছিল, ভালোই চেপে ধরেছিলো। পাওয়ার প্লে ওভারে তো বলতে গেলে সেইভাবে কোনো রানই হয়নি। পরপর এইভাবে ৪ জনেই আউট হয়ে যায় এবং রান রেট একদম একপ্রকার বলতে গেলে শুন্য। অস্ট্রেলিয়া এই করতে করতে অলআউট হয়ে যায়।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png