ভয়ংকর ব্যাটিং!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ ছিল আর এটা হয়েছে আমাদের কলকাতার ইডেন গার্ডেন এর মাঠে। এই ম্যাচটা খেলা হয়েছিলো নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে। সাউথ আফ্রিকা তো বলতে গেলে সব ম্যাচ দুর্ধর্ষ খেলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলো। কিন্তু নিউজিল্যান্ড আসলে কিন্তু অনেক কষ্ট করেই উঠেছিলো। কারণ নিউজিল্যান্ড এর প্রত্যেক ম্যাচ শ্রীলঙ্কার পিচে খেলা হয়েছে, সব না হলেও অনেকটাই খেলা হয়েছে। তবে সেখানে আসলে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে উঠেছিল।
তাও চান্স অনেক কম ছিল, ফলে এই কষ্টের দাম তো তাদের রাখতেই হবে। ফলে এই ম্যাচটা মারাত্মক গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটাও একপ্রকার ফাইনাল ম্যাচের মতোই। এদিকে সাউথ আফ্রিকা প্রতিটা ম্যাচ, বিশেষ করে লাস্ট ইন্ডিয়ার সাথে সুপার আট এর ম্যাচে যে বিধ্বংসী ব্যাটিং করেছিলো, তাতে একটা বিষ্ফোরক ম্যাচ খেলা হবে বলেই ধারণা করেছিলাম। আর আমাদের কলকাতার পিচে খেলা মানেই একটা আলাদা অনুভূতি। এখানে এত পরিমাণে দর্শক হয়েছে, যে গ্যালারি একদমই ফাঁকা ছিল না। ইন্ডিয়ার সাথেও খেলায় যেমন দর্শক হয়েছিলো, তেমন এই ম্যাচেও।
এই ম্যাচে নিউজিল্যান্ড টস জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। সেই হিসেবে সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নেমে এমন একটা বিপর্যয়ের মুখোমুখি হলো, যে তারা নিজেরাও কল্পনা করতে পারেনি। পাওয়ার প্লে ওভারে একের পর এক উইকেট পড়তে থাকলো। একমাত্র ব্রেভিস নামের একজন একটু মেরে যাচ্ছিল, কিন্তু সেও কিছুক্ষণের মধ্যে আউট হয়ে গেলো। এ যেনো এক মহামারীর মতো ধ্বস নেমেছিল। লাস্ট ১৪ ওভার পরে গিয়ে ১০০ রান হয় এবং ৫ উইকেট অলরেডি পড়ে যায়। রানের অবস্থা এমন যেনো, মনে হচ্ছিলো ১৪০ এর মধ্যে আটকে যাবে। কিন্তু তাদের একজন বোলার জ্যানসেন লাস্ট ৫ ওভারে একটু মেরে ৫০-৬০ রান করেছিলো, তাই রান ১৬৯ হয়েছিলো।
কিন্তু আসলে ইডেন এর এই পিচে এই রানে টিকে থাকা সম্ভব না, কারণ ২০০ রান করেও টিকে থাকা যায় না। যাইহোক, তাও এদের ব্যাটিং দেখে মনে হয়েছিলো, একটু কঠিন হবে তাদের জন্যও। একটু কন্টেস্ট হবে, কিন্তু সত্যি বলতে নিউজিল্যান্ড যে ব্যাটিং শুরু করেছিলো, তাতে ম্যাচটা একতরফা করে ফেলেছিল। মানে বলতে গেলে উইকেট ফেলতে পারেনি সাউথ আফ্রিকা। দুই ওপেনার ভয়ংকর ব্যাটিং করে গিয়েছে প্রথম থেকেই। যেখানেই বল করে, সেখানেই বাউন্ডারি। প্রতি ওভারে ২২-২৫ রান। বিষয়টা এমন যে- বল এলো আর বাউন্ডারি গেলো। শুধুই ৭ ওভারে ১০০ রান করে ফেলেছে। টোটাল ১২ ওভারে ১৭০ রান চেজ করে ফেলেছিল। একজন আবার ৩৩ বলে সেঞ্চুরি করে দিয়েছে, একপ্রকার সবদিক থেকে রেকর্ড হয়ে গেছে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





