নাটকীয় জয়!

in আমার বাংলা ব্লগ3 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000076515.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচ ছিল পাঞ্জাব এবং গুজরাট এর মধ্যে। ইতোমধ্যে গুজরাট নতুন টিম অর্থাৎ মাত্র ৩ বছর হলো তাদের জন্ম হয়েছে। কিন্তু অন্যদিকে পাঞ্জাব বলা যায় সেই আদি সময় অর্থাৎ আইপিএল এর জন্মলগ্ন থেকে। একসময় পাঞ্জাব টিম ছিল আইপিএল এর কিং, যদিও পাশাপাশি অন্যান্য টিম ছিল। কিন্তু যতদিন গেইল পাঞ্জাব এর হয়ে খেলত, ততদিন গেম চেন্জার নামে জানা যেতো। বর্তমানে ২০২৪ সাল অব্দি মোটামুটি ঠিক ছিল, তার পরের থেকে টিম নড়বড়ে হয়ে গেছে। কারণ তেমন ভালো কোনো প্লেয়ার নেই।

আর এই বছর তো মনে হয় সেই কলকাতার মতো অবস্থা। কিন্তু গুজরাট প্রথম থেকেই একটা মজবুত টিমে পরিনত হয়েছে। এখনও অব্দি প্রতিটা প্লেয়ার সবদিক থেকে শক্তিশালী। গুজরাট এর টিমে বলতে গেলে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল মিলিয়ে সব ভালো অর্থাৎ টপ অর্ডার প্লেয়ার। গিল আইপিএল এর দিকে অধিনায়ক এর দায়িত্ব একেবারে খারাপ করে না, কারণ এই কয়েক বছরে টিমকে একবার চ্যাম্পিয়ন করেছে এবং বাকি গুলোতে প্লে অফ ম্যাচে নিয়ে গেছে। এটা একটা ভালো সাফল্য। যাইহোক, গতকাল নিউ চন্ডিগড় এই ম্যাচ ছিল। এই পিচে একটু সমস্যা করে রান করার ক্ষেত্রে।

গতকাল পাঞ্জাব টস জিতে আগে গুজরাটকে ব্যাটিং করতে পাঠিয়েছিল। তবে গুজরাট প্রথমে একটু ধাক্কা খেলেও অর্থাৎ সাই সুদর্শন এর উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু গিল আর বাটলার ম্যাচটা ভালো ধরে রেখেছিলো। পার্টনারশিপও ভালো বিল্ড করেছিলো শেষ পর্যন্ত। পিচের অবস্থা যা ছিল, তাতে স্পিন বলে খেলতে চাপ হয়ে যাচ্ছিল। ফলে রান একমাত্র ফাস্ট বলে উঠেছিলো। শেষের দিকে অর্থাৎ ওরা দুইজন পড়ে যাওয়ার পরে সেভাবে সেট হতে পারেনি কেউ। কখনো ওভারে ১-২ রান হয়েছে। এক পর্যায়ে এদের লাস্ট দুই ওভারে ঘন ঘন উইকেট পড়েছে। রান টেনে দেড়শো পার করেছিলো। তবে এই পিচে আটকাতে পারতো, যদি বল একটু ভালো করতো।

কারণ এদের যখন স্পিন বল কাজ করেছিল, তখন এদেরও সুযোগ ছিল। আসলে এখানে আরো একটা সমস্যা হয়েছে যে, এখানে ঠিক করে বোলিং সেটাপ করতে পারেনি। এরা পাঞ্জাবকে ভালোই চেপে ধরেছিলো, কিন্তু একজন ব্যাটসম্যান সেট হলো তো হলো, তাকে আর আউট করতে পারলো না। একাই ম্যাচ বের করে নিয়ে গেছিলো। ওই একা ছাড়া কেউ খেলতে পারেনি। ওকে যদি আউট করতে পারতো, তাহলে অন্যরকম বিষয় হতো অর্থাৎ এই ম্যাচ গুজরাট এর দিকে ঘুরে যেতো। শেষের দিকে শুধুই বাউন্ডারি মেরে দিয়েছে, ফলে রান সহজে চেজ হয়ে গেছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.063
BTC 68211.08
ETH 2103.72
USDT 1.00
SBD 0.51