সিরিজে সমতা!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ঢাকায় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো। প্রথম ম্যাচটা হয়েছিলো মোটামুটি, কারণ খেলাটা প্রায় এক তরফা হয়ে গেছিল। বাংলাদেশ এমনিতেও একটা বিষয়ে বরাবর কাঁচা থেকে গেলো, এরা বরাবরই ম্যাচ একটা জেতার পরে এত উত্তেজিত হয়ে পড়ে যে, বিপক্ষ টিম এদের দুর্বলতা কোথায়, সেটা বুঝে ফেলে। হিসেবে পাকিস্তানের এই টিমের প্লেয়ার ভালো না খেলা টিমের পর্যায়ে। কারণ এদের একজন ছাড়া বাকিদের খেলতে দেখিনি।
তাছাড়া পাকিস্তানের যে অধিনায়ক, সে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার। সহজেই বিষয়গুলো ক্যাচ করে নিতে পারে। হিসেবে একটা টিমের অধিনায়ক যদি শক্ত থাকে, আর সঠিকভাবে পরিচালনা করতে পারে, তাহলে ম্যাচ সহজেই জিততে পারে। বাংলাদেশের অভিজ্ঞতা দিয়েও কোনো কাজ হয় না, কারণ তাদের মাথা গরম, ধৈর্য নিয়ে খেলতে পারে না। বিশেষ করে ব্যাটিং এর দিকে তো নয়। সবসময় একটা টি২০ ফরম্যাটে খেলার চেষ্টা। একটা ৫০ ওভারের ম্যাচে যদি আমি ৩০০ রানের টার্গেট-এ ২৫ ওভারে খেলার চেষ্টা করি, তাহলে সেটা জেতা সম্ভব না। বাংলাদেশ সেটাই করে।
গতকাল টস জিতে পাকিস্তানকে আগেই ব্যাটিং করতে দিয়েছিলো। পাকিস্তান গতকাল ভালোই ব্যাটিং করেছিলো, ওপেন এর দিকে শুরুটা বেশ ভালোই হয়েছিলো, ফলে রানের গড় বেশ ভালোই হয়েছিলো। ওপেন এর পার্টনারশিপ ১০০ এর উপরে হয়েছিলো। মাঝখানে একটু এদিক-ওদিক হলেও মিডিল অর্ডার এর দিকে ব্যাটিং আবার যথেষ্ট ভাল করেছিলো অর্থাৎ ওখানেই আরেকটা পার্টনারশিপ ১০০ করে ফেলে। অলআউট হলেও তারা একটা যথেষ্ট লড়াই এর মতো রান দিয়েছিলো। কিন্তু ৫০ ওভারে এই রান চেজ করা সম্ভব। এমনিতেও খেলাটা না হওয়ার সম্ভাবনা ছিল, কারণ ঝড়-বৃষ্টি হওয়ার চান্স বেশিই ছিল। আর বৃষ্টি ঠিক বাংলাদেশের ব্যাটিং এর সময়ে হয়েছে।
তবে এই বৃষ্টি হলে খেলায় বিরাট বিঘ্ন ঘটে, কারণ বৃষ্টিতে মাঠ ভিজে গেলে পরে আর বল বাউন্ডারি বের করা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তখন একটাই পথ বেশি বেঁচে থাকে, সেটা হলো ওভার বাউন্ডারি। এক লিটন মোটামুটি ভালই ব্যাটিং করছিলো, কিন্তু শেষপর্যন্ত সেও বেশিক্ষণ টিকতে পারলো না। তারপরেও আবার বৃষ্টির কারণে খেলাটা DLS মেথডে চলে গেলো। কিন্তু তাও ওভার অনুযায়ী এই রান করা যেতো বুদ্ধি করে ব্যাটিং করলে। হেরেছে তো হেরেছে, অনেক রানে। ১১৪ রানে অলআউট, দেড়শো করলে তাও মানা যায়।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





