ফলের অর্ধ ম্যান্ডেলা ডিজাইন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করেছিলাম একটা সাধারণ আর্ট এর মতো। তবে আবার সাধারণ বলাও যায় না, কারণ এতে নানা রকমের নকশা করা হয়েছে। মূলত কিছুটা ডিজাইন এর মধ্যে ম্যান্ডেলা দেওয়ার চেষ্টা করেছি। মূলত এই আর্ট করেছিলাম একটা ফলের উপরে। তবে সেটা অর্ধ ফলের। এটা একটা অরেন্জ কালার এর বড়ো লেবুর ।

এখানে এক পাশে লেবুটিকে রঙিন এবং প্রাণবন্ত করে তুলেছিলাম। আর অন্য পাশে ম্যান্ডেলা ডিজাইন এর মাধ্যমে বিষয়টিকে তুলে ধরেছিলাম। ফলের উপরে থাকা সবুজ পাতা ও ডাঁটার মাধ্যমে পুরো আর্টটিকে জীবন্ত করে তোলার চেষ্টা করেছিলাম। এখানে আসলে আর্ট এর মাধ্যমে একটা ফল কাটলে ভেতরটা যেমন দেখায়, সেইরকম ভাবে ফুটিয়ে তুলেছিলাম। যাইহোক, এখন আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাব।

1000072012.jpg

🍁উপকরণ:🍁

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000072009.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে উপরের বর্ননার ভিত্তিতে একটি ফলের অর্ধাংশ এঁকে নিয়েছিলাম। এরপর এক পাশে সাধারণ ডিজাইন এর মতো রেখেছিলাম এবং অন্য পাশের ডিজাইনে ম্যান্ডেলা ডিজাইন ফুটিয়ে তুলেছিলাম। এরপর বোঁটার দিকে একটি পাতা এঁকে দিয়েছিলাম।
1000072021.jpg
▶️দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে আঁকার পরে কালো কালার পেন এর মাধ্যমে সম্পূর্ণ অঙ্কনটিকে গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।
1000072018.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে এক পাশের ডিজাইন অরেন্জ কালার করে দিয়েছিলাম এবং সেই সাথে বোঁটা আর পাতায় কালার দিয়ে সবুজ করে দিয়েছিলাম।
1000072015.jpg
▶️চতুর্থ ধাপে- কালো কালার পেন দিয়ে যে ম্যান্ডেলা ডিজাইন অঙ্কন করেছিলাম, তাতে ডিজাইনটিকে আরো সুন্দর করে দিয়েছিলাম। এরপর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.056
BTC 71074.55
ETH 2101.00
USDT 1.00
SBD 0.52