ইন্ডিয়া 'এ' টিমের দুর্ধর্ষ ব্যাটিং!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর আমেরিকান 'এ' টিমের মধ্যে টি20 ম্যাচ খেলা হয়েছে। খেলাটা একপ্রকার অসাধারণ হয়েছে উভয় টিমের মধ্যে। যদিও এদের মধ্যে তেমন খেলা দেখা হয়ে ওঠে না । এই ইন্ডিয়া টিমে একমাত্র তিলক জাতীয় দলের প্লেয়ার হিসেবে খেলছে। তবে ইন্ডিয়ার বর্তমানে যতগুলো প্লেয়ার সেট করা আছে, তার মধ্যে সবগুলোই ব্যাটিং এর দিকে যথেষ্ট ভাল। তবে আমেরিকার টিমে বলতে গেলে বেশিরভাগ ইন্ডিয়ান প্লেয়ার। মোট কথা ওদের সব দেশের মিক্সিং প্লেয়ার।
আমেরিকা যদি বর্তমানে বিশ্বকাপ খেলে, তবে আমার মতে বেশ ভালোই খেলবে। বর্তমানে আমেরিকার টিম অনেক উন্নতি লাভ করেছে। তবে যাইহোক, আমাদের ইন্ডিয়া সব দিক থেকে ম্যানেজ করার মতো তৈরী একদম। তবে এই ম্যাচটা মূলত চলছে ওয়ার্ম আপ ম্যাচ অর্থাৎ সামনে যে টি২০ বিশ্বকাপ খেলা আছে, সেটার উপরে। তবে আমেরিকার এই ওয়ার্ম আপ ম্যাচটা ইন্ডিয়ার 'এ' টিমের সাথে খেলা হচ্ছে। আসলে বর্তমানে যে টিমের সাথে খেলা হচ্ছে, তারা বিশ্রামে আছে। যাইহোক, এই ম্যাচটা মুম্বই এর পিচে খেলা হয়েছিলো। এই ম্যাচে আমেরিকা আগে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলো।
ইন্ডিয়া আগে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছিলো। ওপেনার হিসেবে একজন কম রান করে আউট হয়েছিলো, তবে আরেকজন দারুণ ব্যাটিং করে গিয়েছে। ১১ টা বাউন্ডারি এবং ৪ টা ওভার বাউন্ডারি মেরে সেঞ্চুরি করে বেরিয়ে গেছে অর্থাৎ টোটাল ওপেন এর পার্টনারশিপ হয়েছিলো ১৩২ রানের। তবে এটা টোটাল ১০-১২ ওভারের মধ্যে হয়েছিলো। এইরকম পারফরম্যান্স সবসময় দেখা যায় না। কারণ এই টিমের তো বর্তমানে অভিজ্ঞতা একটু কম, তবে আমেরিকার এই টিমের সাথে মোটামুটি ঠিক আছে। যাইহোক, সেঞ্চুরি করার পরে আউট হয়ে গেলে পরে তিলক ব্যাটে আসলে খুব বেশি রান করতে না পারলেও মোটামুটি ভালই করেছিলো।
তবে আয়ুষ শেষের দিকে ৪-৬ এর ঝড় তুলে দিয়েছিলো। মাত্র ২৬ বলে ৬০ রান করেছিলো। রান এখানেই বলতে গেলে ২০০ ছাড়িয়ে ২৩৮ রানে পৌঁছেছিলো। এটা আমেরিকার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। কারণ আমার মনে হয় না এত বড়ো রান চেজ টি২০ তে আগে করেছে। তবে যাইহোক তারা ব্যাটিং করতে নামলে একেবারে খারাপ শুরু করেনি। তবে এই রান চেজ করা অতোটা সহজ নয়, ব্যাটিং করেছিলো খারাপ না। কিন্তু রান পুরোপুরি তুলতে পারেনি। যেখানে ইন্ডিয়া মাত্র ৩ উইকেটে এই রান করেছিলো, সেখানে আমেরিকা সব উইকেট হারিয়ে ২০০ রান করেছিলো। তবে আমি বলবো, বেস্ট ব্যাটিং করেছে এত বড়ো রান হওয়া সত্বেও। তবে আশা করি বিশ্বকাপে ভালো একটা জায়গায় যাবে অর্থাৎ সম্মানজনক জায়গায় যেতে পারে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






Congratulations @winkles! Your post was upvoted by @supportive. Accounts that delegate enjoy 10x votes and 10–11% APR.