বিনা উইকেটে রান চেজ!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আরব আর নিউজিল্যান্ড এর মধ্যে একটি ম্যাচ ছিল। যদিও এটা ১১ তম আর গ্রুপ ডি এর খেলা ছিল। এই বিশ্বকাপে আসলে সব টিমের সাথে গ্রুপ অনুযায়ী কম অভিজ্ঞতা সম্পন্ন টিমগুলো ভাগ হয়ে গেছে। ফলে ভালো ভালো টিমগুলোর একটা সুবিধা হয়েছে পয়েন্ট উপরে তোলার। তবে এইসব টিম বড়ো বড়ো টিমের সাথে দারুণ খেলে যাচ্ছে। যদি এদের একটু ভালো অভিজ্ঞতা থাকতো, তাহলে মনে হয় এদেরও ভালোই টক্কর দিয়ে যেতো, এমনিতেও দিচ্ছে। না জিততে পারলেও নিজেদের প্রমাণ করছে নিজেদের সেরাটা দিয়ে।
আর বর্তমানে একটা বিরাট প্রতিযোগিতার বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটে। ভবিষ্যতে ক্রিকেটের যেকোনো বিশ্বকাপে বা যেকোনো ট্রফির খেলায় চান্স পেতে গেলে অনেক লড়াই করা লাগবে। যাইহোক, গতকালের এই ম্যাচটা চেন্নাই এর পিচে খেলা হয়েছিলো। চেন্নাই এর পিচ বেশ ভালো অর্থাৎ রান করার জন্য উত্তম। আরব আগে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। বর্তমানে আসলে বাইরের এইসব যতো টিম অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেক টিমে ৪-৫ জন করে ভারতীয় প্লেয়ার আছে, সেটা বোলিং এর দিকে হোক বা ব্যাটিং এর দিকে হোক। মোট কথা বলতে গেলে ভারতীয়রাই খেলছে।
আরব এর ওপেন বেশ ভালো ছিল। তবে প্রথমে যে স্ট্রাইক নিয়ে খেলে যাচ্ছিল, সে দ্বিতীয় ওভারে ক্যাচ আউট হয়ে যায়। তবে অন্যজন ওয়াসিম নামের একজন ভালো ব্যাটিং করে যাচ্ছিল। পরবর্তীতে যে ব্যাটিং করতে এসেছিল, সে আর এই ওয়াসিম ভালো একটা পার্টনারশিপ গড়ে তোলে। দেখতে গেলে এটাই সবচেয়ে এবং শেষ বড়ো পার্টনারশিপ ছিল। তবে পরের পার্টনারশিপ যদি গেইন করতে পারতো, তাহলে রান ২০০ ক্রস করে যেতো। কিন্তু ওখানেই পরপর ৪ টা উইকেট পড়ে যায়।
তাও এই টিম নিউজিল্যান্ড এর বোলারদের সামনে ১৭৩ রান করেছিলো, এটাই অনেক বড়ো বিষয়। ভালো ব্যাটিং করেছিলো সবাই। যাইহোক, এই রান নিউজিল্যান্ড এর করতে তেমন বিশেষ সময় লাগেনি। ওদের বোলারদের সামনে আসলে অর্থাৎ বলতে গেলে, তেমন কোনো প্রভাব পড়েনি। আর তেমন কোনো উইকেট পড়েনি। দুজনেই ম্যাচ বের করে দিয়েছে। তাও ১৫ ওভারে, ওদের বল এরা আরামে খেলে গিয়েছিলো। তবে বিশ্বকাপে এই একটা বড়ো পয়েন্ট অর্থাৎ বিনা উইকেটে আবার ১৫ ওভারে ম্যাচ বের করা, এতে নেট রান রেট অনেকটাই বেশি পাওয়া যায়।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





