দুর্ধর্ষ ব্যাটিং পাঞ্জাবের!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল আরো একটা ম্যাচ ছিল চেন্নাই আর পাঞ্জাব এর মধ্যে। এর আগেও একটি অর্থাৎ প্রথম ম্যাচে বলেছিলাম চেন্নাই এর অবস্থা তেমন একটা ভালো না, কারণ তারা বলতে গেলে আগেই হেরে বসে আছে। সবথেকে নিচু মানের টিম হয়ে গেলো। যদিও কয়েকজন ভালো প্লেয়ার আছে, কিন্তু তাতে কিছু হবে না। কারণ বিষয়টা পুরো টিমের উপরে এসে প্রভাব ফেলছে। যদিও মনে হচ্ছে কোনো একটা ম্যাচের থেকে ধনী খেলতে পারে, কারণ তাকে কিছুদিন ধরে নেট প্র্যাক্টিস করতে দেখা যাচ্ছে। যাইহোক, তাও হয়তো তেমন কিছু বিশেষ করতে পারবে না। গতকাল চেন্নাই এর ম্যাচটাও হয়েছে ঘরের মাঠে।
পিচ ভালো ফাস্ট ছিল এই ম্যাচের ক্ষেত্রে দেখলাম। এই ধরণের পিচে বোলিং পারফরম্যান্স একদম জিরো বলা যায়। এই ধরণের পিচে শুধু বাউন্ডারি ছাড়া আর কিছুই দেখা যাবে না। গতকালের ম্যাচেও বিষয়টা তাইই হয়েছে। যাইহোক, গতকাল টস জিতেছিল পাঞ্জাব আর তারা পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। এই ধরণের পিচে এটাই সঠিক সিদ্ধান্ত। কারণ এতে রান বেশি চেজ করতে হলেও সহজে চেজ করা যায়। আর পাঞ্জাব এর টিমে প্লেয়ারও বলতে গেলে তেমন একটা ভালো প্লেয়ার নেই। অর্থাৎ এটা আমি আগের টিমের সাথে তুলনা করে বললাম আর কি। তবে টপ অর্ডার আর মিডিল অর্ডার মিলিয়ে যে কয়টা আছে, তাতে ভালো মতো সেট হতে পারলে যথেষ্ট।
তো টস অনুযায়ী চেন্নাই আগে ব্যাটিং করতে আসে এবং শুরুটা খুব একটা ভালো ছিল না। কারণ সন্জু হুট করে আউট হয়ে গেছিল, যদিও ওকে এর জন্য কিছু বলা যায় না। কারণ প্রায় ম্যাচে ভাল খেলে যাচ্ছে। সেক্ষেত্রে ২-১ টা ম্যাচে একটু খারাপ ব্যাটিং হতেই পারে। যাইহোক, শুরুটা একটু খারাপ গেলেও রুতুরাজ আর আয়ুষ কভার করে ফেলেছিল। যদিও এখানে রুতুরাজ খুব বেশি একটা রান করতে পারেনি, কিন্তু কভার করে দিয়েছিলো। তারপর আয়ুষ এর সাথে দুবেও বেশ ভালো একটা রান করে দিয়েছিলো। দুবে। কভার দেওয়ার সাথে সাথে শেষ পর্যন্ত ম্যাচটা খেলে গিয়েছিলো। সেই হিসেবে রান মোটামুটি ভালই হয়েছিলো। তবে এখানে সবথেকে ভাল খেলেছে আয়ুষ। নাহলে রান হতো না, তাও এই পিচ অনুযায়ী তেমন বিশেষ রান হয়নি।
২৪০ হওয়া উচিত ছিল। যাইহোক, পাঞ্জাব এই রান পরবর্তীতে চেজ করতে নেমে পড়ে। ওপেন জুটি অসাধারণ ছিল। শুরুটা তারা ভয়ংকর ভাবে করেছিলো। বিশেষ করে প্রিয়াংশ বোলারদের শুরুতেই ভয় লাগিয়ে দিয়েছিলো। মাত্র ১১ টা বল খেলেছে, তাতেই অবস্থা খারাপ অর্থাৎ শুধুই বাউন্ডারি, সেটা চার হোক বা ছয়। ৩৯ রানের একটা বিধ্বংসী ব্যাটিং করে বোল্ড আউট হয়ে গেছিল। মোটামুটি এদের টপ অর্ডার আর মিডিল অর্ডার মিলিয়ে অসাধারণ ব্যাটিং করে দিয়েছিলো সবাই। পুরো একটা প্রোপার টি২০ ফরম্যাটে ব্যাটিং হয়েছিলো, এইরকম ব্যাটিং দেখতে পেলে তাও মজা লাগে। শ্রেয়াশ আইয়ার শেষের দিকে একটা দারুণ ইনিংস উপহার দিয়েছিলো। এই ফিনিশিং দারুণ ছিল, ফলে ২০০ রান দ্রুত চেজ হয়ে গেছিল।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






nice .
Your post has been upvoted by mdlal 🚀
plz visite my pp