মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ৮ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের অষ্টম পর্ব শেয়ার করে নেবো। তো লোকটা যখন সঞ্জয় এর মায়ের অসুস্থতার কথা তুললো, তখন সঞ্জয় হতবাক হয়ে গেলো। কারণ একজন বাইরের লোক এত কিছু জানে কি করে! আর এইরকম প্রশ্ন বা কথা আগে কেউ বলেনি। সঞ্জয় তখন লোকটিকে বললো- তেমন কিছু না, ডাক্তার দেখালে বলেছিলো, হঠাৎ স্ট্রেস থেকে এইরকম শরীর খারাপ করেছে। লোকটা একটু মৃদু হাসি দিয়ে মাথা নেড়ে বললেন- সঞ্জয়, ডাক্তার সবসময় সত্যটা বলেন না। এই কথোপকথন এর মাঝে হঠাৎ উপরের দোতলার দিক থেকে একটা শব্দ এলো। তখন তারা দুইজন তাদের কথোপকথন ওখানেই থামিয়ে দিলেন।

সঞ্জয় বললো- এখানে আমি ছাড়া তো আর কেউ নেই, তাহলে এই শব্দটা কথার থেকে এলো! সঞ্জয় আবার এই কথাটা বলার সময় নিজেও নিশ্চিত ছিল না, কারণ সে উপরের তলার দিকে এখনও পর্যন্ত যায়নি। কিন্তু লোকটা আবারও একটা কৌতূহলী কথা বলে ফেলে অর্থাৎ লোকটা জানে। এই কথা শুনে সঞ্জয় এর মনে আরো অস্বস্তি বেড়ে গেলো। কারণ লোকটা একদম আত্মবিশ্বাসের সাথে বলছে যে, সে জানে। বাইরে ইতোমধ্যে আবার বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে এবং সেই সাথে বিদ্যুৎও চলে গেলো। ঘরটা পুরো অন্ধকারে ছেয়ে গেলো। সঞ্জয় খুঁজে খুঁজে ড্রয়ারের ভেতর থেকে মোমবাতি জ্বালালো এবং এই আলোয় লোকটাকে যেনো আরো রহস্যময় লাগতে লাগে। লোকটার চোখের ছায়াও যেনো দেয়ালে অদ্ভূতভাবে নড়াচড়া করতে লাগে।....

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.042
BTC 64416.82
ETH 1865.13
USDT 1.00
SBD 0.39