ট্রেনে ঘটে যাওয়া অদ্ভূত ঘটনা ( পর্ব ৩ )
Image Created by OpenAI
আপনাদের সাথে 'ট্রেনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা' গল্পটির তৃতীয় পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে পরেশ সাহস করে লোকটিকে জিজ্ঞাসা করলো- আপনি কখন উঠলেন এখান থেকে? লোকটা খুব ধীরে ধীরে মাথা তুললো এবং পরেশ এর সামনে এমন একটা হাসি দিলো, যেনো কোনো পুরোনো স্মৃতি মনে পড়ে গেছে । আর পরেশ এর অনেক পুরোনো বন্ধু। লোকটি তখন আরো হাসির ছলে বললো- আপনি আমাকে দেখেননি, তার মানে আমি ছিলাম না! পরেশ এর বুকের ভেতর হঠাৎ করে ধপ করে উঠলো। ট্রেন চলছে নিজের ছন্দের মতো, কখনো হর্ন এর শব্দ আবার কখনো চাকার চলার শব্দ। সব মিলিয়ে যেনো একটা অদ্ভূত পরিবেশের সৃষ্টি হয়েছে।
এইবার লোকটা পরেশকে জিজ্ঞাসা করা শুরু করলো- আপনি কি জানেন, এই ট্রেনটি অন্য ট্রেনের তুলনায় একটু আলাদা। পরেশ তখন একটু চমকে উঠলো এবং বললো, তার মানে? লোকটি তখন বললো- এই লাইনে বেশ কিছু স্টেশন আছে, কিন্তু এইসব স্টেশন সরকারি কোনো ম্যাপে নেই। পরেশ তখন হালকা হেসে ফেললো এবং লোকটিকে হেসে বললো- আপনি কি আমার সাথে এই রাতে মজা করছেন অর্থাৎ আপনি কি আমাকে এইসব ভুতের গল্প শুনিয়ে ভয় দেখাতে চাইছেন? লোকটা আমার দিকে তাকালো।.....
