ট্রেনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা ( পর্ব ৪)
Image Created by OpenAI
আপনাদের সাথে 'ট্রেনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা' গল্পটির চতুর্থ পর্ব শেয়ার করে নেবো। তো লোকটি ট্রেনের ভেতরে পরেশকে ভয় দেখানোর কাজ করছিলো। এখন লোকটি একটু বিষন্ন দৃষ্টিতে পরেশ এর দিকে তাকালো এবং তাকে বললো- গত দশ বছর ধরে এই ট্রেনে যাতায়াত করছি। এর মধ্যে ৭ জন এই পর্যন্ত নিখোঁজ হয়েছে। পরেশ এইসব শুনে কিছুক্ষণ চুপ হয়ে গেলো অর্থাৎ যেনো একটা নীরব পাথরের মতো হয়ে আছে। লোকটি পরেশকে আবারো বললো- সবাই বলাবলি করেছে, তারা অর্থাৎ সেই ৭ জনের কেউই ট্রেন থেকে নামেনি। কিন্তু পরেরদিন সেই ট্রেন থেকে তাদের কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না।
পরেশ এর গলা যেনো ধীরে ধীরে শুকিয়ে গেলো এবং লোকটিকে জিজ্ঞাসা করলো- আপনি এইসব কিভাবে আর কেনো জানেন? এছাড়া লোকটি ভীষন একটা শক দেওয়ার মতো কথা বলে অর্থাৎ লোকটি বলে- আমিও একসময় নিখোঁজ ছিলাম। এই কথা বলেই লোকটি চুপ হয়ে গেলো। পরেশ শেষ পর্যন্ত যে আর কিছু জিজ্ঞাসা করবে, সেই সাহস আর করতে পারলো না, কারণ এইটুকু শুনেই তার অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে এইসব বলতে বলতে রাত গড়িয়ে গিয়েছে, রাত তখন ১ টা পার হয়ে গেছে অর্থাৎ ট্রেন তার নিজস্ব গতিতে চলতেই আছে আর তারা গল্প করতেই আছে। এরমধ্যে হঠাৎ ট্রেন একটু ঝাঁকুনি দিয়ে ধীরে চলতে লাগলো।....
