ফিরে যেতে চাই প্রাণের শহর নীলফামারীতে

in আমার বাংলা ব্লগ2 years ago
ফিরে যেতে চাই প্রাণের শহর নীলফামারীতে

IMG_20230728_144635.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। আজ অনেক বাসার কথা মনে পড়ছে। আসলে বেশ কয়েকদিন ধরেই একা একা একটি রুমেই আবদ্ধ রয়েছি। কোথাও বের হতে পারছি না, সবকিছু একা একাই করতে হচ্ছে। এর মধ্যেই মনে হয় যে একটু ডিপ্রেশনের মধ্যেও চলে গিয়েছিলাম, সবমিলিয়ে হ-য-ব-র অবস্থার মধ্যে রয়েছি।

এসব কিছু আর ভালো লাগছে না মনে হচ্ছে সবকিছু বাদ দিয়ে গ্রামের বাসায় ফিরে যাই। যদিও মা এবং বাবা দুজনেই ফোন করে আমাকে যেতে বলছেন। কিন্তু ঢাকার যা পরিস্থিতি স্টুডেন্ট দেখলেই ধরে ধরে পেটাচ্ছে এবং নিয়ে যাচ্ছে। এই আতঙ্কের জন্যই আম মূলত বাসা থেকে বের হতে পারছি না। অনেকে ভীতু ভাবতে পারেন তবে একটি বিষয় কি আমাদের ক্ষতি হলে আমাদের চারিপাশের মানুষজন এগিয়ে আসে না। যে কোন ক্ষতি হলে আমাদেরকেই সেই ক্ষতিপূরণ করতে হবে। অনেক কিছু চিন্তা ভাবনা করে এবং মা-বাবার কথা শুনেই রুমের মধ্যে আবদ্ধ রয়েছি।

আমিও বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই গ্রামের বাসার উদ্দেশ্যে রওনা দেব। এছাড়াও পরের মাসে আমার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা যদিও সেই পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। কিন্তু তারপরও আমি কোন রিক্স নিতে চাচ্ছি না। ভার্সিটি থেকে কোন সিদ্ধান্ত হলেই তবেই বাসার উদ্দেশ্যে রওনা দেব। আর যাই বলেন না কেন নীলফামারী অনেক শান্তশিষ্ট একটি শহর। যদিও সেটা শহর হিসেবে পরিপূর্ণভাবে রূপ নিয়েছে বলে আমি মনে করি না। এখনো অনেক উন্নতি করা বাকি আছে তবে গ্রাম এবং শহরের মিশ্রিত একটি এলাকা বলতে পারেন। যেখানে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এবং মানব সৃষ্টির সৌন্দর্য রয়েছে।

IMG_20230728_144613.jpg

নীলফামারীতে আমার কিছু পছন্দের জায়গা রয়েছে যেখানে আমি প্রায়ই যাই এবং আর নিজের মনকে শান্ত করি। সাধারণত নীলফামারীতে অনেকগুলো নদী রয়েছে তার মধ্যে একটি নদী আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ এবং সেখানকার পরিবেশ ও অনেক চমৎকার। আজ কেন যেন ল্যাপটপের মধ্যে ঢুকে সেই সব ছবিগুলো চোখে পড়ে গেল এবং তাইতো সেই জায়গাগুলোতে যেতে আরো বেশি ইচ্ছা করছে। এছাড়াও নীলফামারীর আনাচে-কানাচে এসব জায়গায় আমার স্মৃতি লুকানো রয়েছে, অতীতের স্মৃতি।

এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সরকারি কলেজ, বড় মাঠ স্টেডিয়াম এছাড়াও নীলফামারীর বিভিন্ন জায়গায় আমার সেসব অতীতের স্মৃতিগুলো রয়েছে। সে জায়গাতে অতীতে অনেক খেলাধুলা করতাম। বন্ধু-বান্ধবের সাথে বিভিন্ন ধরনের মজ মাস্তি করতাম কিন্তু সেসব সময় গুলো তার ফিরে পাবো না, তাই মাঝে মাঝে যখন সেসব এলাকায় যায় সে সব স্মৃতি গুলো মনে পড়ে যায়।বর্তমানে এখানে একাই রয়েছি। সব কাজ একাই করতে হচ্ছে। এছাড়াও মায়ের হাতের রান্না অনেক বেশি মিস করছি। আসলে পরিবারের কাছে থাকাটাই সব থেকে বড় বিষয়। যদিও আমি পরিবার থেকে অনেক অনেক দূরে আছি তবে আশা করা যায় খুব শীঘ্রই দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমি বাসার উদ্দেশ্যে রওনা দেব।

আপনারা এখন কে কোথায় আছেন এবং স্বাভাবিক আছেন কিনা সেই বিষয়ে মন্তব্য লিখতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ফিরে যেতে চাই প্রাণের শহর নীলফামারীতে

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

আসলে নিজ শহরের থেকে বেশি আপন আর কোনো কিছুই হতে পারে না। বর্তমান পরিস্থিতির কারণে আপনি গ্রামে আসতে পারছেন না, এটা শুনে অনেক খারাপ লেগেছে। এরকম পরিস্থিতিতে আমিও মনে করি বাহিরে না বের হলেই ভালো। একা একা তো আর একটা ঘরে এভাবে বন্দী হয়ে থাকতে ভালো কারো লাগবেনা, তবুও পরিস্থিতির জন্য থাকতে তো হবেই। পরিস্থিতি স্বাভাবিক হলে আশা করছি আসতে পারবেন আপনার নিজ গ্রামে।

 2 years ago 

ধৈর্য ধরো সিয়াম মন খারাপ করো না। এই যে ব্লগ লিখতে পারছো সবার সাথে কথা বলতে পারছো সবাইকে মনের কথা বলতে পারছ তার মানেই কিন্তু তুমি একা নয়। আমরা প্রত্যেকেই তোমার সাথে আছি। খুব যদি ডিপ্রেশন মনে হয় তাহলে আমি বলব ভালো কিছু মুভি দেখো যদি কাছে থাকে সামান্য সঠিক চর্চাও করতে পারো। বা ভালো কোন গান শোনো৷ প্রিয়জনদের সাথে একটু কথা বলো। কিন্তু ডিপ্রেসড হয়ে যেও না। এত বড় পরিবার যেখানে রয়েছে তোমার সাথে। আশা করবো খুব তাড়াতাড়ি তুমি নীলফামারী ফিরে যেতে পারবে। তোমার মায়ের কোলে আবার মায়ের আদর খাবে। ভালো থেকো সাবধানে থেকো।

 2 years ago 

আমিও মনে করি নিজ গ্রামের মত শান্তি আর কোথাও নেই। আর আপনার পোস্ট দেখেই বুঝতে পারছি আপনাদের গ্রাম কতটা সুন্দর । এমন সুন্দর গ্রাম ফেলে কি আর কেউ শহরে থাকতে চায়। বেশ ভালো সিদ্ধান্ত ভাইয়া। আশা করবো একটু পরিবেশ শান্ত হলে আপনি আপনার নিজ গন্তব্যে চেলে যেতে পারবেন।

 2 years ago 

ভাই এমন অবস্থায় ঢাকার দিকে না আসাটাই উত্তম। তবে ওয়াইফকে নিয়ে বাধ্য হয়ে এখন ঢাকার একটি হসপিটালে আসতে হলো। যাইহোক আপনাদের নীলফামারী শহর তো খুবই সুন্দর। এই সময়টাতে আপনি নীলফামারিতে থাকলে বেশ আনন্দে থাকতেন। আশা করি সব ঝামেলা শেষ করে খুব শীঘ্রই নীলফামারিতে ফিরে যেতে পারবেন। এখন কি আর করবেন ভাই, বাসায় বসে বেশি বেশি মুভি দেখুন এবং বই পড়ুন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাই।

 2 years ago 

এই পরিস্থিতিতে আমিও ভালো ছিলাম না।খুব বেশী মানসিক কষ্টে ভুগেছি।ইচ্ছে করছে দূরে কোথাও ছুটে চলে যাই। সত্যি কথা বলতে এটা কে ভীতু বলে লাভ নেই।কারন আমরা দেখেছি অসহায় মানুষের উপর ই এ ধরনের কাজ গুলো হয়ে থাকে।তাই বাইরে না গিয়ে নিজের নিরাপত্তা নিজে করে ভালো করেছেন।সবাই কি আর বোঝে -যার যায় সেই ই কেবল বোঝে। খুব দ্রুত সব কিছু ঠিক ঠাক হবে এমন চাওয়া আমার মতো সকলের ই।সবাই ভালো থাকবেন,সাবধানে থাকবেন।