বৈচিত্র্যই সৌন্দর্য

in আমার বাংলা ব্লগ16 days ago

38692.jpg

বৈচিত্র্যই পৃথিবীর আসল সৌন্দর্য,
সেখানে আমি আর তুমি অতি ক্ষুদ্র তণু।

পৃথিবীতে সবার চিন্তা এক হবে না, সবার পছন্দ এক হবে না, সবার পথচলাও এক হবে না। কারও সঙ্গে আমাদের মতের মিল থাকবে, আবার কারও সঙ্গে থাকবে বিস্তর অমিল। এটাই স্বাভাবিক।

তাই ভিন্নমতকে অস্বীকার না করে, ভিন্নতাকে মেনে নিতে শিখতে হবে। কারণ আমার কাছে যা ভালো, অন্যের কাছে তা ভালো নাও হতে পারে। আমার দৃষ্টিতে যা ভুল, অন্যের কাছে সেটাই হয়তো তার বিশ্বাস কিংবা জীবনদর্শনের অংশ।

সবাইকে নিজের মতো করে দেখার কিংবা নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা না করে, মানুষকে তার নিজস্বতা নিয়ে বাঁচতে দেওয়া উচিত।

শেষ পর্যন্ত এই বিশাল পৃথিবীতে আমি কিংবা তুমি কেউই এতটা গুরুত্বপূর্ণ নই যে, পুরো পৃথিবী আমাদের চিন্তা ও পছন্দ অনুযায়ী চলবে।

বৈচিত্র্য থাকুক, মতের অমিল থাকুক, ভিন্নতা থাকুক,
কারণ এই ভিন্নতার মাঝেই পৃথিবীর সৌন্দর্য, আর আমরা সবাই সেই বিশালতার খুব ছোট্ট একটি অংশ।