মুগ্ধতা উধাও

in আমার বাংলা ব্লগ4 hours ago

40680.jpg
source

বুদ্ধিজীবী দেখতে চান? তাহলে কোথাও যাওয়ার দরকার নেই, সরাসরি ফেসবুকে চলে আসেন। বাহারি রকমের বুদ্ধিজীবী দিয়ে ভরা চারপাশ। একেকজনের কী যে শৈল্পিক কর্মকাণ্ড, কী যে চিন্তার গভীরতা, বাপ রে বাপ?

যতই পাতা উল্টাবেন, ততই নতুন নতুন জ্ঞানী-গুণীর সন্ধান পাবেন। কেউ রাজনীতি বোঝেন, কেউ অর্থনীতি, কেউ চিকিৎসাবিজ্ঞান, কেউ আইন, কেউ আবার আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত,সব বিষয়ে তাদের অগাধ জ্ঞান!

বাস্তব অভিজ্ঞতা থাকুক আর না থাকুক, আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই। দুই লাইন পড়েই বিশেষজ্ঞ, তিনটা পোস্ট দেখেই বিশ্লেষক, আর চারটা কমেন্ট করেই রাষ্ট্রচিন্তক হয়ে যাওয়ার অপূর্ব সুযোগ এখানে সবার জন্য উন্মুক্ত।

সবচেয়ে চমৎকার ব্যাপার হলো,এখানে ভুল করারও কোনো সুযোগ নেই, কারণ প্রত্যেকেই নিজ নিজ জায়গায় শতভাগ সঠিক। যুক্তি না থাকলেও ব্যাখ্যা আছে, তথ্য না থাকলেও মতামত আছে, আর প্রমাণ না থাকলেও আত্মবিশ্বাস আছে,ব্যস, বুদ্ধিজীবী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট!

তাই পাতা উল্টাতে থাকুন আর নতুন নতুন প্রতিভা আবিষ্কার করুন । এদের ঢং, আত্মবিশ্বাস আর জ্ঞানগর্ভ কর্মকাণ্ড দেখে মুগ্ধতায় এমনিতেই ভরে উঠবে মন।

তবে সাবধান ভাই ,বাস্তব জীবনের সঙ্গে ফেসবুকের এই বুদ্ধিজীবিতার হিসাবটা মিলাতে যাবেন না। হিসাব মেলাতে গেলেই মুগ্ধতা উধাও হয়ে যেতে পারে!

এই হচ্ছে অবস্থা।