ট্রাভেল পোস্ট- "প্রিয় প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম" II written by @maksudakawsarII
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন এটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো ভ্রমণ। আসলে ভ্রমণ গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে ভ্রমণের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভ্রমণের পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার ভ্রমণের পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।


প্রকৃতি আমার বেশ প্রিয়। কারন প্রকৃতিকে আমার কাছে বেশ বিশ্বস্থ একজন বন্ধু মনে হয়। মনের দুঃখ গুলোকে প্রকৃতির মাঝে শেয়ার করলে কিন্তু তা অক্ষত অবস্থায় থাকে। সেই সাথে জীবনে মিলে প্রশান্তি। তো আমি মাঝে মাঝে সময় পেলেই ছুটে যাই প্রকৃতির মাঝে। ছুটে যাই নিজেকে একটু প্রাণোবন্ত করে নেওয়ার জন্য। এই যেমন গত শুক্রবার গিয়েছিলাম। ঈদের ছুটি কাটিয়ে আসার সাথে সাথেই শুক্রবার একটি জরুরী কাজে যেতে হলো ত্রিমোনী। বেশ ভোরে বের হয়ে গিয়েছিলাম। কারন সেখানে থেকে আবার আপনাদের ভাইয়া অফিসের মিটিং এ যাবে। তো ভোরের আবহাওয়ায় গেলাম সেখানে।

সেখানে শুক্রবার একটি হাট বসে। সেই হাটে বেশ তাজা সবজি পাওয়া যায়। আর আমরা সেই সবজির সন্ধানেই সেদিন গিয়েছিলাম। তবে ভোরের প্রকৃতি কিন্তু একেবারে অন্য রকমের। যা কিনা মন আর দেহকে সতেজতায় ভরে দেয় এক নিমিষেই। আমরা সেখানে যেয়েই আগে চলে গেলাম হাটে কিছু কেনাকাটা করার জন্য। তারপর পছন্দের কিছু সবজি নিয়ে নিলাম। একেবারে গ্রামের একটি হাট। দেখেই বুঝার উপায় নেই যে এটা শহরের পাশে অবস্থিত। তো আপনাদের ভাইয়া যখন কেনাকাটায় ব্যস্ত তখন আমি নিজেই কিছু প্রকৃতির ফটোগ্রাফি করে নিয়েছিলাম।


দারুন সুন্দর দৃশ্য। গরুর খাওয়ার জন্য খেরের তোপ করে রাখা আছে রাস্তার মাঝে। সবুজ প্রকৃতি আর ভোরের সূর্য যেন সেদিন নিজেদের রূপ কে পৃথিবীর বুকে তুলে ধরতে আর পিছ পা হন নি। আর আমি নিজেও সেদিন প্রকৃতির এমন খোলা হাওয়ায় নিজেকে নিয়ে বেশ সুন্দর সময় কাটিয়েছি। দেখেছি ভোরের প্রকৃতি। শুনেছি ভোরের পাখির কিচির মিচির গান। সত্যি বলতে আমরা যদি গ্রামে না যাই তাহলে কিন্তু প্রকৃতির এমন রূপ কে কখনও উপভোগ করতে পারবো না।তাই তো আমাদের মাঝে মাঝে গ্রামের প্রকৃতি উপভোগ করা প্রয়োজন।


এরপর যখন বাজার করা শেষ হয়ে গেল, তখন আমরা পাশের একটি হোটেলে কিছু নাস্তা করে নিলাম। এখানকার হোটেলের খাবার নাকি বেশ সুস্বাদু। তাই আমরাও নিজেদের মনের মত করে কিছু নাস্তা করে নিলাম। বেশ সুস্বাদু কিন্তু এই হোটেলের নাস্তা। আমি অবশ্য এত সকালে তেমন কিছু খাই না। যাই হোক নাস্তা শেষে আমরা যখন বাড়ীর দিকে আসবো তখন তো প্রায় বেলা হয়ে গেছে। তাই সামনের টঙের দোকান হতে মজাদার মিষ্টি জর্দ্দার পান মুখে দিয়ে একটি সিএনজি করে বাসার দিকে চলে আসলাম।
কেমন লাগলো আমার আজকের পোস্টটি আপনাদের কাছে। আশা করি আপনাদের মন্তব্য দিয়ে ধন্য করবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ভ্রমণ |
|---|---|
| ক্যামেরা | Vivo y18 |
| পোস্ট তৈরি | @maksudakawsar |
| লোকেশন | ত্রিমোনী, বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



https://x.com/maksudakawsar/status/1909295850536268235
https://x.com/maksudakawsar/status/1909293473838039063
https://x.com/maksudakawsar/status/1909293712036815305
https://x.com/maksudakawsar/status/1909293822959665528
https://x.com/maksudakawsar/status/1909293822959665528
https://coinmarketcap.com/community/post/357051038