এনায়েতপুর মেলায় গিয়ে কি কি কিনলাম দেখে আসুন

Hello Everyone আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন | আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি | আজকে দেখাবো আমি মেলায় গিয়ে কি কিনলাম | তো সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যায় মেলায় | মেলায় ছিলো প্রচন্ড ভীর আর মেয়েদের কোলাহল | তো বেশি কথা না বলে ব্লকটা এখনি শুরু করছি

20260119_151841.jpg

তো বন্ধুরা এটা হচ্ছে এনায়েতপুর পাক দরবার শরীফের সাইটে যমুনা নদীর তীরে মেলা বসছিলো | তো মেলায় গিয়ে আর মন মানতেছে না ভাবলাম যে নিজের জন্য কিছু না কিনলেও ছোট বোনের জন্য কিছু কিনে নিয়ে যায় |

Riyan_20260121_083241_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

তো তারপর অনেক ঘুরাঘুরি করার পর এই তিনটা জিনিস কিনতে পারছি | দুইটা ক্লিপ আর বেজলেটের দাম নিলো ২৫০ টাকা | যাই হোক টাকা পয়সাটা বড় কথা না আসলে ছোট বোনকে হাসি খুশি রাখার নামই হলো বড় ভাই | আমি কখনো মেয়েদের জিনিস কিনি নাই তাই ভাবলাম যে ছোট বোনের পছন্দ হবে কি না কিন্তুু সে হাতে পেয়ে অনেক খুশি | আর আমি নিজে কিছু না কিনে ছোট বোনকে এগুলো গিফট দিলাম | সে এগুলো পড়ে যখন স্কুলে গেছিলো তখন নাকি সবাই এগুলো পছন্দ করছে সবাই বলছে অনেক সুন্দর হয়ছে | আমার কোনো বড় ভাই নেই ছোট একটা বোন আছে | আর আমি ছাড়া আমার বোনের আবদার আর কে পূরণ করবো | বাবা তো আছেই কিন্তুু সবসময় তো আর বাবার কাছে যাওয়া যায় না | যাই হোক ছোট বোন খুশি মানে আমিও খুশি

Riyan_20260117_100352_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

মেলাতে ছিলো নানানরকম মাটির তৈরি জিনিস | আর গুলো দেখলে কি আর মন মানে | এখানো মাঝে মাঝে ছোট বেলায় হারিয়ে যেতে ইচ্ছে করে কিন্তুু সেটা আর কখনো সম্ভব না | মাটির তৈরি জিনিস গুলো দেখতে অনেক সুন্দর ছিলো ছবিতে ভালো না লাগলেও বাস্তবে সত্যি অনেক সুন্দর | ছোট ছোট পুতুল, হাতি, ঘুড়া, বাঘ ইত্যাদি নানারকম জিনিস

Riyan_20260117_100316_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

আর আগে যখন ছোট বেলায় মেলায় যাইতাম সবার আগে পিস্তলটা কিনতাম তারপর অন্য কিছু | আরও কিনতাম সুন্দর ট্রাক গাড়ি এবং ঐতিহ্যবাহি টমটম গাড়ি আমার মনে হয় ছোট বেলায় সবাই এই গাড়ি দিয়ে খেলাধুলা করছে | মেলার মধ্যে গেলে ছোট বেলার কথা খুব মনে পড়ে | কিন্তুু এখন আর ঔ বয়সটা নাই | এখন শুধু পরিবারের চিন্তা আর ছোট বোনকে কিভাবে ভালোভাবে বিয়ে দেওয়া যাই | যাই একটা ছেলের মনে অনেক সপ্ন এবং আশা নিয়ে বেচে থাকে | আমি চেষ্টা করবো বাকিটা আল্লাহ ভরসা |

Riyan_20260117_092646_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

মেলা থেকে এসে রাস্তায় হাটতে হাটতে দেখতে পাই এক তাত শিল্প কারখানা | আর সিরাজগঞ্জ কিন্তুু তাত শিল্পের জন্য বিখ্যাত | এখানে তৈরি হচ্ছে তাঁতের শাড়ি কাপড় | আসলে ছবিতে ভালো ভাবে দেখাতে পারলাম না | যদি কখনো এনায়েতপুর যান তাহলে দেখতে পারবেন এসব তাত শিল্পের কারখানা | এনায়েতপুর কিন্তুু কাপড়ের দাম অনেক কম আমি একটা বড় গামছা কিনছি ৮০ টাকা দিয়ে | অনেক মজা করছি এনায়েতপুর গিয়ে | মাজার শরীফ জিয়ারত করছি কিন্তুু মাজার শরীফের ছবি উঠায় তে দেয় না তার জন্য দেখাইতে পারলাম না | সবাই একবার হলেও ঘুরতে আসবেন | লোকেশন :- সিরাজগঞ্জ, এনায়েতপুর, বেলকুচি বাজার

তো আজকের মতো এই পর্যন্তই সবাই ধন্যবাদ আমার পোস্ট দেখার জন্য সবাইকে সালাম আসসালামু আলাইকুম

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 65683.56
ETH 1896.44
USDT 1.00
SBD 0.38